পুজোর ক’দিনের মেনু প্ল্যান করা হয়ে গিয়েছে? ষষ্ঠী-অষ্টমীতে নিরামিষ। দু’টো সপ্তমী, নবমী আর দশমীতে আমিষ। কিন্তু চার দিন দু’বেলার আমিষের মেনুতে থাকবে কি? এক বেলা নয় বাইরে খেলেন। কিন্তু আর এক বেলার উৎসবের আমেজের খাওয়াদাওয়া তো বাড়িতেই করতে হবে!
নবমীতে নয় খাসির মাংস, দশমীতে মাছ। বাকি রইল দু’-দু’টো সপ্তমী। ওই দু’দিনের একদিন নৈশাহারে কিংবা দুপুরের ভোজে বানিয়ে ফেলতে পারেন স্মোকি চিকেন। খুব অল্প সময়ে বানানো হয়ে যাবে। খুব বেশি বাটাবাটির আর মশলার ঝক্কি নেই। রান্নার পদ্ধতিটিও খুব সাধারণ। আঁচে বসালে ১৫-২০ মিনিটেই হয়ে যাবে রান্না। পুজোর আগে রইল তেমনই এক ‘শর্টকাট’ অথচ সুস্বাদু রান্নার রেসিপি।
উপকরণ:
গ্রাফিক— আনন্দবাজার ডট কম।
প্রণালী: প্রথমে ‘ম্যানুয়াল ভেজিটেবল চপার’-এর ভিতরে পেঁয়াজ, আদা, রসুন, পাকা লঙ্কা দিয়ে মিহি করে কুচিয়ে নিন। এক টেবিলচামচ কুচোনো মশলা সরিয়ে রেখে বাকিটা ম্যারিনেশনে ব্যবহার করতে হবে।
এর পরে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নেওয়া মুরগির মাংসে কুচোনো কাঁচা মশলা, সমস্ত গুঁড়ো মশলা, নুন, লেবুর রস, টক দই এবং ১ টেবিলচামচ সাদা তেল দিয়ে ভাল ভাবে ম্যারিনেট করে অন্তত ১ ঘণ্টা রেখে দিন।
কড়াইয়ে গরম তেল গরম করুন তাতে মাখন দিয়ে ওর মধ্যে দিয়ে দিন আগে থেকে সরিয়ে রাখা ১ টেবিলচামচ কুচোনো কাঁচা মশলা। সামান্য সুগন্ধ বেরোলেই দিয়ে দিন ম্যারিনেট করা মাংস।
প্রথমে কিছুক্ষণ মাংস নাড়াচাড়া করে ভেজে নিয়ে তার পরে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রান্না করতে দিন মিনিট পাঁচ-সাতেক। এর পরে আঁচ বাড়িয়ে রান্না করুন। মশলার তলা লেগে গেলে সেটি ঘষে তুলে আরও এক বার নাড়াচাড়া করে নিন। এতে মাংসের স্বাদ আরও বাড়বে।
তেল ছেড়ে এলে চেরা কাঁচালঙ্কা ছড়িয়ে দু’-এক বার নাড়াচাড়া করে উপরে সামান্য ফ্রেশ ক্রিম ছড়িয়ে নামিয়ে নিন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- লক্ষ্মীপুজো যে কেবল পশ্চিমবঙ্গেই হয় তা নয়, দেশের নানা প্রান্তে হয়, তবে পুজোর আচার ভিন্ন। মহারাষ্ট্রে তা লক্ষ্মী পূজন, গুজরাতে আবার চোপড়া পূজন। ওড়িশায় তা-ই গজলক্ষ্মীর আরাধনা। কোন রাজ্যে কেমন ভাবে লক্ষ্মী পুজো হয়?
- উত্তমকুমার নিষ্ঠাভরে বাড়ির লক্ষ্মীপুজো করতেন। তাই এই পুজোর নামই হয়ে গিয়েছিল ‘উত্তমকুমারের বাড়ির পুজো’। এখনও এই পুজো এ ভাবেই পরিচিত। পুজোর ঐতিহ্য এবং রীতি নিয়ে আনন্দবাজার ডট কম-এর সঙ্গে আড্ডা দিলেন উত্তম কুমারের ভাইঝি ও নাতনি।
- সময় করে বসে পুজোর জন্য আলপনা দেওয়া এক প্রকার বন্ধই হয়ে গিয়েছিল। শহরে তো বটেই, মফস্সলেও। ইদানীং সমাজমাধ্যমের রিলে হাতপাখা থেকে শুরু করে পুরনো শাড়ি, চায়ের টেবিল থেকে ডায়েরির মলাট কিংবা বসার ঘরের মেঝে, সর্বত্র আলপনা দিচ্ছেন হুজুগে মানুষজন।
-
শতবর্ষপ্রাচীন প্রতিমার পুজোর ভোগে ১০ রকমের খাবার! দেবাদৃতার ঘরোয়া লক্ষ্মীপুজো ঠিক কেমন হল
-
ঘরোয়া ভাবে মেয়েকে সঙ্গে নিয়ে এ বার লক্ষ্মীপুজো শ্রীলেখার! দেবীর কাছে কোন বিশেষ প্রার্থনা করবেন তিনি?
-
‘মায়ের পছন্দ না হলে আমার হাত দিয়ে অন্য কিছু করান,’ অপরাজিতার বাড়ির লক্ষ্মীপুজোয় এ বার কী কী আয়োজন?
-
কেন জোড়া ইলিশ দেওয়া হয় লক্ষ্মীপুজোয়? তেল-মশলা ছাড়াই বানানো হয় ভোগপ্রসাদ, রন্ধনের নিয়মও আলাদা
-
লক্ষ্মীলাভে কেন পিছিয়ে বাংলা ছবি, কোন পথে আসবে সমৃদ্ধি? কী বলছেন প্রযোজক-পরিচালক-অভিনেতারা