অকল্যান্ডে পা দিয়েই অনুশীলনে নেমে পড়েছিলেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। দ্বিতীয় অনুশীলনে দু’জনকেই বাড়তি ঘাম ঝরাতে দেখা গিয়েছে। অনেক ক্ষণ ধরে নেটে ব্যাট করেছেন। আকিব নবির বলে সমস্যায় পড়েছেন। তার পরেই ছন্দ পেয়ে বল পাঠিয়েছেন মাঠের বাইরে। এ দিকে, রবিবারের অনুশীলনে গরহাজির ছিলেন শুভমন গিল।
এ দিন অনুশীলনে রোহিত এবং কোহলি দু’জনেই অনুশীলনের মাঠের মাঝের পিচে ব্যাট করেছেন। প্রথমে কিছু ক্ষণ থ্রোডাউন নেওয়ার পর আকিব নবি, গুরনুর ব্রার এবং অংশুল কম্বোজের বলে ব্যাট করেছেন। তিন পেসার বেশ ছন্দে ছিলেন। ফলে কোহলি এবং রোহিতকে সমস্যায় পড়তে দেখা গিয়েছেন।
পেসত্রয়ীর মধ্যে নবিকে বেশ ভয়ঙ্কর দেখিয়েছে। বার বার রোহিত এবং কোহলি খোঁচা দিয়েছেন নবির বলে। ব্রারও সঠিক লেংথে বল করছিলেন। কম্বোজ নজর দিয়েছিলেন নির্দিষ্ট লেংথে বোলিংয়ে। কোহলি বেশ কয়েকটি কভার ড্রাইভ মেরে ছন্দে ফেরেন। কিন্তু অফস্টাম্পের বাইরের বলে সমস্যা হচ্ছিল রোহিতের।
কোহলি অবশ্য আগ্রাসী কমাননি। অফসাইডে শট মিস্ করার পর তিনি মিড উইকেটের উপর দিয়ে খেলতে থাকেন। রোহিত ব্যাটিং শেষ করে বরফ নিয়ে নিজেকে ঠান্ডা করলেও কোহলি থামেননি। কেএল রাহুলকে অপেক্ষা করতে বলেন। এর পর একে একে পুল, ড্রাইভ, কাট এবং উঁচু শট মারেন। প্রায় ১০ মিনিট এ ভাবে খেলেন। কোহলিকে দেখে অবাক হয়ে যান স্থানীয় বোলারেরা। শেষের দিকে দু’প্রান্তে দু’টি কোন রেখে দৌড়ন কোহলি।
আরও পড়ুন:
-
ক্রিকেট ছেড়ে বেসবলের ব্যাট ধরলেন হার্দিক, লড়াইয়ে এক কোটি জিতেও সে টাকা নেবেন না ভারতের অলরাউন্ডার
-
হাইলো ওপেনের ফাইনালে জয়, বছরের দ্বিতীয় ট্রফি জিতলেন সিন্ধু, জিতে কৃতিত্ব দিলেন কোচেদের, ট্রফি লক্ষ্যের হাতেও
-
নিউ জ়িল্যান্ড টেস্টে অনিশ্চিত পন্থ, চোটের জন্য ছিটকে গেলেন ভারত ‘এ’ দলের ম্যাচ থেকে, দীর্ঘ হচ্ছে ক্রিকেটে ফেরার পথ
রোহিতকে অনুশীলনের পর ঘিরে ধরেছিল কিছু তরুণ কিশোর। তাঁদের দেখে রোহিত বলেন, ‘তোমরা তো করণ আউজলা’র সমর্থক’। তাতে ওই কিশোরেরা মজা পেয়েছে।
অনুশীলনে আসতে দেখা যায়নি শুভমনকে। তিনি জিমেই সময় কাটিয়েছেন। তবে রাহুল এবং রুতুরাজ গায়কোয়াড় অনেক ক্ষণ অনুশীলন করেছেন।