বিশ্বকাপ ফাইনালে হারের পর ক্ষমা চেয়েছিলেন আর্জেন্টিনার কোচ লিয়োনেল স্কালোনি। পরে একাধিক ফুটবলার সমাজমাধ্যমে ক্ষমা চেয়েছিলেন। সেই তালিকা আরও বাড়ছে। এ বার স্কালোনির সহকারিও ক্ষমা চেয়ে নিলেন। তিনি রবার্তো আয়ালা। ম্যাচের পর দু’দলের মধ্যে যে ঝামেলা হয়েছিল সেখানে জড়িয়ে পড়েছিলেন তিনি। তার জন্যই ক্ষমা চেয়েছেন আয়ালা।
ফাইনাল শেষ হওয়ার পরেই দু’দলের কোচ এবং ফুটবলারেরা ঝামেলায় জড়ান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্পেনের অধিনায়ক রদ্রির সঙ্গে আর্জেন্টিনার ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি তর্ক শুরু করেন। লিয়ান্দ্রো পারেদেস ধাক্কা মেরে ফেলে দেন গাভিকে। আয়ালাও ঘটনায় জড়িয়ে পড়েন। বিভিন্ন ভিডিয়ো থেকে দেখা গিয়েছে, তিনি স্পেনের দানি অলমোর সঙ্গে ধাক্কাধাক্কি করেছেন। তবে অলমো কোনও প্রতিক্রিয়া দেখাননি। ফিফা গোটা ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে।
সেই ঘটনা থেকে আয়ালা বলেছেন, “অবশ্যই ওই ঘটনার জন্য দুঃখিত। কারণ আমি যে পদে কাজ করি, সেখানে থেকে কোনও আবেগ বা বিপক্ষের প্ররোচনায় প্রভাবিত হওয়া মানায় না। নিজের মেজাজ এবং আচরণ নিয়ন্ত্রণে রাখা দরকার। আমি দুঃখিত। যা হয়েছে সেটা ওখানেই থেকে গিয়েছে। আর ভাবতে চাই না।”
আয়ালা আরও বলেছেন, “আমি যে জিনিস যেখানে ফেলে আসি, সেখানেই রেখে দিই। আমি স্রেফ একটা ধাক্কা দিয়েছিলাম। ঘুষি মেরেছি বলে যা রটানো হচ্ছে সেটা মোটেই ঠিক নয়। ও কিছু একটা বলেছিল। তারই প্রতিক্রিয়া ছিল। যদি দেখা হয় তা হলে অলমোর কাছে ক্ষমা চেয়ে নেব।”
আরও পড়ুন:
আয়ালা জানিয়েছেন, সে দিন নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি। নিজের আচরণের সম্পূর্ণ দায় নিয়েছেন। বলেছেন, “লজ্জাজনক ঘটনা ঘটিয়েছি। সত্যিটা মেনে নিতেই হবে। ম্যাচের পর দেখেছিলাম মাঠে ঝগড়া চলছে। আমি নিজের ফুটবলারদের বাঁচাতে গিয়েছিলাম। যা করেছি তার সম্পূর্ণ দায় আমার। আমি চেয়েছিলাম মাঠে গিয়ে দু’দলের ফুটবলারদের আলাদা করে দিতে। কিন্তু কখনও সখনও নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখা যায় না। তবে কোনও অজুহাত দিতে চাই না।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ১৬ বছর পর আবার বিশ্বকাপ জিতল স্পেন। রবিবার নিউ জার্সিতে শুরু থেকে শেষ পর্যন্ত দাপটের সঙ্গে খেলে আর্জেন্টিনাকে হারিয়েছে তারা।
- বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়েছে স্পেন। প্রতিযোগিতা শেষে চার পুরস্কার গেল কাদের ঝুলিতে?
- লিয়োনেল মেসি থাকার পরেও শেষরক্ষা হল না আর্জেন্টিনার। স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালে হারতে হল। মেসিদের হারের পাঁচ কারণ কী কী?
-
চারটি আত্মঘাতী বোমায় মেসিকে উড়িয়ে দেওয়ার ছক! বিশ্বকাপের সময় আমেরিকায় জঙ্গিহানার পরিকল্পনা ফাঁস
-
স্পেন-আর্জেন্টিনা ফাইনালই শেষ ম্যাচ হয়ে থাকল ভিনচিচের, বিশ্বকাপের সেরা রেফারি খেলাতে এসেছিলেন ভারতেও
-
বিশ্বকাপ শেষের পাঁচ দিন পরেও বিতর্ক থামার নাম নেই! লাল কার্ড নিয়ে ট্রাম্পের নাক গলানোয় নতুন করে সুর চড়াল হালান্ডের নরওয়ে
-
ফাইনালে হেরে গিয়েও ২০৩০ বিশ্বকাপেও জায়গা পাকা করে নিল আর্জেন্টিনা! নেপথ্যে ফিফার সিদ্ধান্ত
-
বিশ্বকাপের সেরা একাদশ বাছল ফিফা, চার জায়গায় একমত নই আমরা! কোন ১১ জনকে রাখল আনন্দবাজার ডট কম