Advertisement
E-Paper

উৎসবের মরসুমে আইফোনের বিশেষ সংস্করণে ২০,০০০ টাকা পর্যন্ত ছাড়! মিলবে ইকমার্স সংস্থার সেলে

আইফোন ১৬-য় রয়েছে ৩,৫৬১ এমএএইচের ব্যাটারি। এই হ্যান্ডসেটের পিছনে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি এবং ১২ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স রয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৭:১৫
Customer can buy Iphone 16 in 20000 rupees less price in Big Billion Days Sale 2026

ছবি: এআই সহায়তায় তৈরি।

দাম কমল আইফোন ১৬-র। ভারতে আইফোন ১৮ প্রো সিরিজ় বাজারে আনার পর পরই আইফোন ১৬-র দাম বাড়িয়েছিল আমেরিকার প্রযুক্তি সংস্থা অ্যাপ্‌ল। বর্তমানে অ্যাপ্‌ল ইন্ডিয়ার ওয়েবসাইটে এই ফোনটির দাম শুরু হচ্ছে ৮৯,৯০০ টাকা থেকে। তবে, বিভিন্ন ব্যাঙ্ক অফার এবং দাম কমার সুবিধা মিলিয়ে ফোনটি ২৩,৪৯৫ টাকা পর্যন্ত বিশাল ছাড়ে কেনা সম্ভব। এর অর্থ হল, এক জন গ্রাহক আইফোন ১৬ এমন এক দামে পাচ্ছেন যা অনেকটা সেলে পাওয়া আইফোন ১৫-র সম্ভাব্য দামের সমান।

কোনও গ্রাহক যদি এই স্মার্টফোনটি কেনার কথা ভাবেন, তবে নীচের বিষয়গুলি জেনে রাখা ভাল। একটি ইকমার্স সংস্থা আইফোন ১৬-র ১২৮ জিবির ভ্যারিয়েন্টের দাম তালিকাভুক্ত করেছে ৬৯,৯০০ টাকায়। অর্থাৎ অ্যাপ্‌লের বর্তমান মূল্যের তুলনায় এটি সরাসরি ২০,০০০ টাকা কম। অফারটিকে আরও আকর্ষণীয় করতে, ক্রেতারা বিশেষ একটি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে অতিরিক্ত ৩,৪৯৫ টাকা ছাড় পেতে পারেন। এ ছাড়া এক্সচেঞ্জ ক্যাশব্যাকের মাধ্যমে ক্রেতারা ৫৪,৪০০ টাকা পর্যন্ত ছাড়ের সুবিধা নিতে পারেন।

মনে রাখতে হবে, এই অফার সীমিত সময়ের জন্য থাকতে পারে। কারণ স্মার্টফোনটির অন্যান্য ভ্যারিয়েন্ট বর্তমানে স্টকে নেই। স্পেসিফিকেশনের ক্ষেত্রে ফোনটিতে যা যা থাকছে, তা নীচে দেওয়া হল।

অ্যাপ্‌লের আইফোন ১৬-য় রয়েছে ৬.১-ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর ওলেড ডিসপ্লে, যাতে ডায়নামিক আইল্যান্ড এবং আউটডোরে পিক ব্রাইটনেস সুবিধা রয়েছে। আইপি৬৮ রেটিং পাওয়া এই হ্যান্ডসেটটিতে দৈনন্দিন মাল্টিটাস্কিংয়ের জন্য ৩ ন্যানোমিটার প্রযুক্তির এ১৮ চিপসেট ব্যবহার করা হয়েছে। ফোনটি সরাসরি আইওএস ১৮ অপারেটিং সিস্টেমে চলে।

আইফোন ১৬-য় রয়েছে ৩,৫৬১ এমএএইচের ব্যাটারি। এই হ্যান্ডসেটের পিছনে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি এবং ১২ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স রয়েছে। সামনে রয়েছে ১২ মেগাপিক্সেলের নিজস্বী লেন্স। কানেক্টিভিটির ক্ষেত্রে ফোনটিতে ওয়াই-ফাই ৭, ব্লুটুথ ৫.৩, এনএফসি এবং চার্জিং ও ডেটা স্থানান্তরের জন্য ইউএসবি টাইপ-সি পোর্ট রয়েছে।

কিন্তু গ্রাহকদের কি সেলে ফোনটি কেনা উচিত? কেউ কেউ মনে করছেন, যাঁরা ৬৫,০০০ টাকার কম বাজেটের মধ্যে একটি আইফোন কেনার কথা ভাবছেন, তাঁদের জন্য এটি আপগ্রেড করার সেরা সময় হতে পারে। বর্তমানে আইফোন ১৫-এর তুলনায় আইফোন ১৬ কেনাটাই বেশি যুক্তিযুক্ত। নতুন প্রজন্মের আইফোন বেছে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ।

iPhone 16 price E-Commerce Company sale

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy