Advertisement
E-Paper

সবুজের সমুদ্র চিরে এগিয়ে আসছে ‘লৌহ অজগর’! ড্রোন থেকে তোলা ভিডিয়োয় ধরা পড়ল অপার্থিব দৃশ্য

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, কমলা রঙের বন্দে ভারত ট্রেনটি তার চারপাশের সবুজ বন ও পাহাড়ের মধ্য দিয়ে তীব্র গতিতে ছুটে চলেছে। আকাশ থেকে তোলা দৃশ্যটি এতটাই অপার্থিব যে দর্শক এর থেকে চোখ ফেরাতে পারছেন না। পাখির চোখে দেখলে ট্রেনটিকে বিশাল, সবুজ অরণ্যের মধ্য দিয়ে এঁকেবেঁকে চলা একটি উজ্জ্বল কমলা রঙের সাপের মতো মনে হচ্ছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২৬ ১১:৩৪

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

ঘন সবুজ উপত্যকার বুক ভেদ করে এগিয়ে চলেছে বিশাল লম্বা কমলা রঙের এক ‘সরীসৃপ’। চারিদিক বিস্তৃত ঘন সবুজ জঙ্গল ও পাহাড়ের বাঁকে নিজের গতিতে এগিয়ে চলেছে ‘লৌহ অজগর’টি। উপর থেকে তোলা দৃশ্যটি দেখলে মনে হতে পারে কোনও রূপকথার দৃশ্য। ঘন জঙ্গল, মেঘাচ্ছন্ন কুয়াশা এবং সুউচ্চ পর্বতমালার মধ্য দিয়ে ছুটে চলেছে একটি কমলা রঙের বন্দে ভারত। সেই অপার্থিব দৃশ্যটি ড্রোনের সাহায্যে ক্যামেরাবন্দি করা হয়েছে। ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা নজর কেড়েছে নেটাগরিকদের। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, কমলা রঙের বন্দে ভারত ট্রেনটি তার চারপাশের সবুজ বন ও পাহাড়ের মধ্য দিয়ে তীব্র গতিতে ছুটে চলেছে। আকাশ থেকে তোলা দৃশ্যটি এতটাই অপার্থিব যে দর্শক এর থেকে চোখ ফেরাতে পারছেন না। পাখির চোখে দেখলে বিশাল, সবুজ অরণ্যের মধ্য দিয়ে এঁকেবেঁকে চলা ট্রেনটিকে একটি উজ্জ্বল কমলা রঙের সাপের মতো মনে হচ্ছে। উপর থেকে ড্রোনের শটটি এতটাই চমৎকার যে, ঘন সবুজ গাছের পটভূমিতে ট্রেনটির কমলা আভা বিশেষ ভাবে ফুটে উঠেছে। কুয়াশা ও মেঘের মধ্য দিয়ে যাওয়ার সময় ট্রেনটিকে দেখে মনে হয় যেন হলিউডি কোনও সিনেমার দৃশ্য। এই নয়নাভিরাম দৃশ্য দেখে মুগ্ধ হয়েছেন নেটমাধ্যম ব্যবহারকারীরা। ভারতের রেলপথে কত সৌন্দর্য লুকিয়ে রয়েছে তা নিয়ে আলোচনা করেছেন তাঁরা।

ভিডিয়োটি ইনস্টাগ্রামে ‘হেমিস্ফিয়ার.এফপিবি’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর সেটি দেখে মুগ্ধ নেটাগরিকেরা। ইতিমধ্যেই কয়েক লক্ষ বার দেখা হয়েছে ভিডিয়োটি। ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই এটিতে লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। তিন লক্ষের বেশি ব্যবহারকারী এই সুন্দর দৃশ্যের প্রশংসা করছেন। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘‘প্রথমে আমি ভেবেছিলাম এটি জঙ্গলে ঘুরে বেড়ানো একটি বিশাল কমলা রঙের সাপ। কিন্তু কাছ থেকে দেখার পর আমি বুঝতে পারলাম এটা আমাদের বন্দে ভারত।’’

Indian Rail

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy