Advertisement
E-Paper

গবাদি পশু চরিয়ে লক্ষাধিক টাকা আয়! তাই সপ্তাহান্তে বিদেশে ভেড়া চরান ভারতীয় তরুণ! কোন দেশে?

ভাইরাল সেই ভিডিয়োয় এক ভারতীয় তরুণকে একটি খোলা মাঠের নীচে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়‌েছে। তাঁর পিছনে চরছে বেশ কিছু ভেড়া। বিদেশে থাকা রামাশিষ সিংহ নামের ভারতীয় তরুণের দাবি, তিনি সপ্তাহের ছুটির দিনগুলি এই কাজে ব্যয় করেন। তাতে তাঁর উপরি রোজগারও হয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২৬ ১২:৫৬

সব ছবি: সংগৃহীত।

ভেড়া চরিয়েই আয় করা লক্ষাধিক টাকা! এ দেশে যখন ভেড়া চরানোর কাজের মজুরি খুবই কম সেখানে ইউরোপের একটি দেশে ভেড়া চরিয়ে মাসে দেড় থেকে দু’লক্ষ টাকা রোজগার সম্ভব। ভারতের এক তরুণ সেই দেশে গিয়ে একটি স্থায়ী চাকরির পাশাপাশি শনি ও রবিবার ভেড়া চরিয়ে অতিরিক্ত উপার্জন করেন। সেই দাবি করে তিনি একটি ভিডিয়োও পোস্ট করেছেন সমাজমাধ্যমে। ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় এক ভারতীয় তরুণকে একটি খোলা মাঠের নীচে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়‌েছে। তাঁর পিছনে চরছে বেশ কিছু ভেড়া জাতীয় পশু। বিদেশে থাকা রামাশিষ সিংহ নামের ভারতীয় তরুণের দাবি, তিনি সপ্তাহের ছুটির দিনগুলি এই কাজে ব্যয় করেন। তাতে তাঁর উপরি রোজগারও হয়। কারণ যে দেশে তিনি বর্তমানে বাস করছেন সেই নেদারল্যান্ডসে ভেড়া চরিয়েই মোটা টাকা মজুরি পাওয়া যায়। নেদারল্যান্ডসে এই কাজে ঘণ্টাপ্রতি মজুরি প্রায় ১৫ ইউরো, যা ভারতীয় মুদ্রায় ১,৬০০ টাকার সমতুল্য। যদিও রামাশিষ এটা বলেননি যে শুধু শনি ও রবিবারে এই কাজ করে লাখেরও বেশি টাকা উপার্জন করা যায়। তাঁর ব্যাখ্যা অনুযায়ী, কেউ যদি সারা মাস ধরে এই কাজ করেন তবে সেই পরিমাণ টাকা রোজগার করতে পারবেন। এ ছাড়াও, এই পারিশ্রমিক নির্ভর করে পালিত ভেড়ার সংখ্যা এবং কাজের ঘণ্টার ওপর।

ভিডিয়ো সমাজমাধ্যমে ‘সিংহ.রামাশিষ.৩’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। ভিডিয়ো প্রকাশ্যে আসতেই লক্ষ লক্ষ বার তা দেখা হয়েছে। ৫৭ হাজারের বেশি ইনস্টাগ্রাম ব্যবহারকারী তাতে লাইক দিয়েছেন। বেশির ভাগ নেটমাধ্যম ব্যবহারকারীই জানতে চাইছেন নেদারল্যান্ডসে কী ভাবে যাওয়া যায়। এক সমাজমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘‘আমাকে ফোন করো। ভাই, এক লাখ হলেও চলবে।’’ দ্বিতীয় জন জানতে চেয়েছেন, তিনি কী ভাবে নেদারল্যান্ডসে পৌঁছোতে পারেন। তৃতীয় নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘আপনি কর্পোরেট জগতের মানুষদের কঠোর পরিশ্রম নিয়ে প্রশ্ন তুলছেন।’’

Netherlands Sheep

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy