Advertisement
E-Paper

কাঁটা-চামচের ‘চপস্টিক’ দিয়ে বিরিয়ানির স্বাদ নিচ্ছেন তরুণী! ভিডিয়ো ভাইরাল হতেই হাসির ঝড় নেটপাড়ায়

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে একটি রেস্তরাঁয় বসে বিরিয়ানি অর্ডার করেছেন তরুণী। তাঁর প্লেটের সামনে রাখা রয়েছে বিরিয়ানিভর্তি পাত্র। খাবারটি আসতেই তিনি বেশ উত্তেজিত হয়ে সেটি খেতে শুরু করেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৪৭

ছবি: সংগৃহীত।

ভিন্‌দেশে বেড়াতে গিয়ে সেখানকার স্থানীয় খাবার চেখে দেখতে পছন্দ করেন অনেকেই। ভারতে বেড়াতে আসা বহু বিদেশি পর্যটকই ভারতীয় খাবারের স্বাদ আস্বাদন করতে চান। বিশেষ করে বিরিয়ানি, যার সুখ্যাতি রয়েছে বিশ্ব জুড়েই। চিন থেকে আসা এক তরুণী প্রথম বারের জন্য বিরিয়ানি খাওয়ার দৃশ্য ছড়িয়ে পড়েছে ইনস্টাগ্রামের একটি ভিডিয়োয়। খাবারের স্বাদ নয়, সেই ভিডিয়োয় নজর কেড়েছে তাঁর খাওয়ার ভঙ্গিটি। ভিডিয়োয় তরুণীর কাণ্ডকারখানা নজর কেড়েছে সমাজমাধ্যম ব্যবহারকারীদের। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে একটি রেস্তরাঁয় বসে বিরিয়ানি অর্ডার করেছেন চিনা তরুণী। তাঁর প্লেটের সামনে রাখা রয়েছে বিরিয়ানিভর্তি পাত্র। খাবারটি আসতেই তিনি বেশ উত্তেজিত হয়ে সেটি খেতে শুরু করেন। তরুণী কাঁটা-চামচ দিয়ে বিরিয়ানি খাওয়ার চেষ্টা করে অদ্ভুত এক কাণ্ড ঘটান। কাঁটা-চামচটিকে তিনি চপস্টিকের মতো ব্যবহার করে বিরিয়ানিটি খেতে শুরু করেন। এই কৌশলটি ভারতীয়দের কাছে একেবারেই অপরিচিত। বিদেশি কায়দায় এই ধরনের খাবার খাওয়া দেখে নেটপাড়ার অনেকেই হাসাহাসি করছেন। কেউ কেউ আবার সেই তরুণীর খাবার তোলার কায়দার প্রশংসাও করেছেন।

ভিডিয়োটি ইনস্টাগ্রামে ‘কাটেহুকমেডি’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি দেখার পর বহু মানুষ তাঁদের প্রতিক্রিয়াও জানিয়েছেন। এক ভারতীয় নেটাগরিক মজার ছলে লিখেছেন, ‘‘আপনাদের দেশে কি চিনা বিরিয়ানি পাওয়া যায়? কারণ এ দেশে ভারতীয় চিনা খাবার পাওয়া যায়।’’

biriyani

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy