Advertisement
E-Paper

পুরনো বাড়ির দেওয়াল ভাঙতেই মিলল ‘গুপ্তধনের হাঁড়ি’! উপুড় করতেই চমকে গেলেন শ্রমিকেরা! তার পর?

পুরনো বাড়ির দেওয়াল বা মেঝের ভিতর থেকে যদি পূর্বপুরুষের লুকিয়ে রাখা কোনও গুপ্তধন বেরিয়ে আসে? তা হলে, রাতারাতিই বদলে যেতে পারে ভাগ্য! এমন স্বপ্ন তো অনেকেই দেখেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৬ ১২:৪৪

ছবি: এআই সহায়তায় তৈরি।

পুরনো বাড়ি ভাঙার সময় অনেকেই হয়তো গুপ্তধন বা মূল্যবান সামগ্রীর সন্ধান পাওয়ার আশা করেন। এমন মাঝেমধ্যে শোনাও যায়, কোনও জায়গায় মাটির নীচ থেকে বা পুরনো বাড়ির দেওয়াল ভাঙার পর সোনা, রুপো বা অন্য ধাতুতে তৈরি প্রাচীন মুদ্রা উদ্ধার হয়েছে। যা আজকের বাজারে বেশ দামি। তেমনই এক রহস্যময় ঘটনা ঘটেছে একটি বাড়ির দেওয়াল ভাঙতে গিয়ে। দেওয়াল খুঁড়তেই বেরিয়ে এসেছে একটি হাঁড়ি! সেই হাঁড়ির ভিতরে ঠিক কী লুকিয়ে ছিল? গুপ্তধন, পুরনো মূল্যবান জিনিস, না কি অন্য কিছু? তারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। এই রহস্যের উত্তর জানতে ইতিমধ্যেই কৌতূহলী হয়ে উঠেছেন নেটাগরিকেরা। ফলে, ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি পুরনো বাড়ি ভেঙে ফেলার কাজ চলছে। সেই সময়েই দেওয়ালের ভিতর থেকে একটি হাঁড়ি বেরিয়ে আসে। স্বাভাবিক ভাবেই পরিবারের সদস্যদের মনে প্রশ্ন জাগে, এর ভিতরে কি লুকিয়ে রয়েছে কোনও মূল্যবান সম্পদ? ভিডিয়োটি যত এগোতে থাকে, ততই উত্তেজনায় বুক দুরুদুরু করতে থাকে। কিন্তু, হাঁড়ির ভিতরে যা পাওয়া গেল, তা ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত।

ইনস্টাগ্রামে ‘শুভম_গৌর’ নামের একটি অ্যাকাউন্ট থেকে যে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে, তাতে দেখা গিয়েছে, শ্রমিকেরা একটি বাড়ির দেওয়াল ভাঙছেন এবং তার ভিতর থেকে একটি মাটির হাঁড়ি বেরিয়ে এসেছে। অনেক চেষ্টার পর অবশেষে দেওয়াল ভেঙে সেটি বাইরে বের করে আনতে সক্ষম হন শ্রমিকেরা। তাঁদের ধারণা, বহু বছর আগে এটি দেওয়ালের ভিতরে লুকিয়ে রাখা হয়েছিল। সেটি যাতে কোনও ভাবে ভেঙে না যায়, সে জন্য অত্যন্ত সতর্কতার সঙ্গে উদ্ধার করা হয়। শেষ পর্যন্ত অক্ষত অবস্থাতেই হাঁড়িটি বাইরে বের করে আনতে সফল হন শ্রমিকেরা। কিন্তু, তার ভিতরে যা পাওয়া গেল, তা দেখে হতবাক হয়ে যান তাঁরা।

ময়লা ও ভাঙা জিনিসপত্রে ভরা ছিল সেটি। হাঁড়ি উপুড় করার পর জিনিসগুলি দেখে এক শ্রমিক দাবি করেন, এতে তুকতাক বা টোটকার সামগ্রী ভরা আছে। এত পরিশ্রম বৃথা হওয়ায় হতাশার সুর ফুটে ওঠে তাঁর গলায়। এখানেই শেষ হয় ভিডিয়োটি। হাঁড়ির ভিতরে যা পাওয়া গেল, তা দেখে শুধু ঘটনাস্থলে উপস্থিত শ্রমিকেরাই নন, নেটাগরিকেরাও অবাক হয়ে যান। অনেকেই ভেবেছিলেন, এ বার হয়তো সত্যিই কোনও গুপ্তধনের সন্ধান মিলবে। কিন্তু, শেষ পর্যন্ত তাঁদের সেই আশা পূর্ণ হয়নি। বরং, ঘটনাটি ঘিরে সোশ্যাল মিডিয়ায় মজার মজার মন্তব্যের বন্যা বয়ে গিয়েছে। এক নেটমাধ্যম ব্যবহারকারী মজার ছলেই লিখেছেন, “আমি হাসছি।” অন্য এক জন মন্তব্য করেছেন, “জানি না কেন, হাঁড়িটির দিকে তাকিয়ে মনে হচ্ছে, যেন আমিই গুপ্তধন খুঁজে পেয়েছি।” আরও এক নেটাগরিক লিখেছেন, “আমি তো ভেবেছিলাম, এবার এঁরা কোটিপতি হয়ে যাবেন!”

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy