Advertisement
E-Paper

শাড়ি পরে ভরা বাজারে স্কুটার চালানো শেখার ‘দুঃসাহস’, মোড় ঘুরতে গিয়ে শাটারে ধাক্কা মারলেন তরুণী! তার পর?

স্কুটার চালানো শিখতে গিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনার মুখোমুখি হলেন তরুণী। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২৬ ১১:৪০
accident

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

গাড়ি বা বাইক চালানো শিখতে গিয়ে পড়ে যাওয়া, যেখানে-সেখানে ধাক্কা খাওয়া সাধারণ বিষয়। এমনটা অনেকের সঙ্গেই হয়ে থাকে। কিন্তু মারাত্মক কোনও দুর্ঘটনার কবলে পড়লে মনে একটা ভয় থেকে যায়। আবার গাড়ি বা বাইক চালানোর সময় সে কথা মনে পড়ে যায়। তেমনটাই হল এক তরুণীর সঙ্গে। স্কুটার চালানো শিখতে গিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনার মুখোমুখি হলেন তরুণী। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভিডিয়ো অনুসারে ঘটনাটি ঘটেছে রাজকোটের গোবিন্দবাগ সব্জি বাজারে। সেখানে লাগানো সিসিটিভি ক্যামেরায় ঘটনাটি ধরা পড়েছে।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ব্যস্ত বাজার চত্বর। লেগে রয়েছে লোকের আনাগোনা। গাড়িরও কমতি নেই। রাস্তার পাশ জুড়ে দাঁড় করানো রয়েছে চারচাকা, দু’চাকা। সেই রাস্তায় স্কুটার নিয়ে বেরিয়েছেন এক তরুণী। তাঁকে দেখে বোঝাই যাচ্ছে যে তিনি দু’চাকা চালাতে জানেন না। তরুণীর পরনে রয়েছে শাড়ি। শাড়ি সামলে স্কুটারের উপর বসে সেটিকে চালানোর চেষ্টা করছেন তরুণী। রাস্তার মোড় ঘুরতে খাবি খাচ্ছেন তিনি। স্কুটারটিকে কোনও মতে পায়ের সাহায্যে এগিয়ে-পিছিয়ে নিয়ে পিছন দিকে ঘোরালেন তরুণী। তার পরই ঘনাল বিপদ। তরুণীর ইচ্ছা ছিল মোড় থেকে বাঁ দিকের রাস্তায় যাওয়ার। কিন্তু এক্সলেটরে চাপ দিতে স্কুটার নিয়ে সর সর করে সোজা এগিয়ে গেলেন তরুণী। গিয়ে ধুম করে ধাক্কা মারলেন একটি বন্ধ দোকানের শাটারে। তার পর স্কুটার নিয়ে মাটির উপর লুটিয়ে পড়লেন। তরুণীকে দেখে মনে হল তিনি বেশ ভালই চোট পেয়েছেন। ভয়ঙ্কর দুর্ঘটনার সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘জেপিসিন১’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রায় ছ’হাজার বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। প্রতিক্রিয়া এবং মন্তব্যের ঝড় উঠেছে। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘ব্যস্ত রাস্তায় এ ভাবে স্কুটার চালানো শেখা উচিত নয়।’’ অপর এক ব্যক্তি মন্তব্য করেছেন, ‘‘তরুণীর সঙ্গে কেউ নেই কেন?’’

Viral Video Rajkot Accident Scooter

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy