Advertisement
E-Paper

লম্বায় ১৯ ফুট, ওজন ৯০ কেজি! দৈত্যাকার অজগরকে বাগে আনতে হিমশিম তরুণ, ভাইরাল ভিডিয়ো

সম্প্রতি এক দৈত্যাকার অজগরকে কাবু করার চেষ্টা করতে দেখা গেল এক তরুণকে। কী ঘটল তার পর? ভয় ধরানো সেই ঘটনারই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৬ ১১:৪০
Man fighting with 19 feet long, 90 kg giant python, video surfaces

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

সাপের নাম শুনলে ভয় পান না এমন মানুষ কমই রয়েছেন। সাপকে সাধারণত বিষধর হিসেবেই ধারণা করা হয়ে থাকে। কিছু কিছু সাপ নির্বিষও হয়ে থাকে। তবে, নির্বিষ মানেই নিরীহ, তা-ও তো নয়। যেমন, অজগর। বিষ না থাকলেও এই সাপটি পেঁচিয়ে ধরে অনায়াসে কাবু করে জীবজন্তু থেকে শুরু করে মানুষকেও। সম্প্রতি দেখা এক বিপরীত চিত্র। একটি দৈত্যাকার অজগরকে কাবু করার চেষ্টা করতে দেখা গেল এক তরুণকে। ভয় ধরানো সেই ঘটনারই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।

ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় ধরা পড়েছে একটি জঙ্গুলে অঞ্চল। আর সেখানেই চলছে এক বিশাল অজগর এবং মানুষের লড়াই। ভিডিয়োর প্রথমেই দেখা গিয়েছে, সাপটির মুখ চেপে ধরেছেন এক তরুণ। সাপটি বার বার চেষ্টা করছে ওই মানুষটির কবল থেকে নিজেকে রক্ষা করতে। কিন্তু পেরে উঠছে না। না পেরে সেটি মানুষটিকে পাকে পাকে জড়িয়ে ধরতে থাকে। কিন্তু ওই তরুণও সহজে হার মেনে নেওয়ার পাত্র নন। পাল্টা প্রতিরোধ গড়ে তুলতে থাকেন তিনি। একসময় ব্যাপারটা এমন গিয়ে দাঁড়ায় যে ওই তরুণের পুরো শরীর পেঁচিয়ে ধরে অজগরটি। তবুও তরুণ নিজের হাত আলগা করেননি।

ভিডিয়োর পরের অংশে দেখা যায়, প্রাণপণে অজগরের কবল থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করে চলেছেন ওই তরুণ। তাঁর দুই পা এবং এক হাত একেবারে পেঁচিয়ে ধরে রয়েছে অজগরটি। বাঁ হাতটি কেবলমাত্র নাগপাশ থেকে মুক্ত। সেই হাতটি মাটিতে ভর দিয়ে রেখেছেন তিনি। সে ভাবেই চলছে ধস্তাধস্তি। একসময় মাটিতে একেবারে গড়িয়ে পড়েন তরুণ। সাপটিও পাক খেয়ে পড়ে।

তখন যেন সাপটিকে একটু বাগে পান তিনি। ধীরে ধীরে নিজেকে ছাড়াতে থাকেন সাপের কবল থেকে। এত সব কিছু সত্ত্বেও সাপটির মাথাটিকে কিন্তু এক বারও ছাড়েননি তিনি। এক বার হাত পরিবর্তনও করে নেন। একেবারে শেষে গিয়ে দেখা যায় সাপের কবল থেকে নিজেকে মুক্ত করতে সক্ষম হয়েছেন তরুণ।

সংবাদ প্রতিবেদন অনুসারে, অজগরটি ১৯ ফুট লম্বা এবং ওজন ৯০ কিলোগ্রামেরও বেশি। অজগরের সঙ্গে যে তরুণকে লড়াই করতে দেখা গিয়েছে, তিনি মাইক হলস্টন। ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্ট ‘দ্যরিয়্যালটারজ়ান’ থেকে এই রোমাঞ্চকর লড়াইয়ের ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভিডিয়োটি হাজার হাজার বার দেখা হয়েছে। সেটি দেখে শিউরে উঠেছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। মাইকের সাহসিকতার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সকলে।

Influencer

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy