Advertisement
E-Paper

বাড়ি তৈরির সময় আচমকা ধসে পড়ল ক্রেন! মৃত চালক এবং এক শ্রমিক, আহত আরও দুই, ভাইরাল ভিডিয়ো

৩০ অক্টোবর, শুক্রবার, সকাল সাড়ে ১০টা নাগাদ নাগপুরে ঘটে গিয়েছে এক ভয়াবহ দুর্ঘটনা। প্রায় ১০০ ফুট উঁচু একটি ক্রেন ধসে জীবন গেল ক্রেনচালক এবং এক শ্রমিকের। গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন আরও দু’জন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৬ ১৪:৫২
Two died, two injured as crane collapses at MHADA Nagpur site, video goes viral

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

নির্মাণাধীন একটি ভবনে কাজ চলার সময় ক্রেন ধসে নিহত হয়েছেন দুই শ্রমিক। আহত হয়েছেন আরও দু’জন। হাসপাতালে চিকিৎসা চলছে তাঁদের। ঘটনাটি নাগপুরের গণেশপেঠ এলাকার।

সংবাদ প্রতিবেদন অনুসারে, নির্মাণস্থলে এক ক্রেনচালক এবং তিন শ্রমিক কাজ করছিলেন। প্রায় ১০০ ফুট উঁচু ক্রেনটি অন্য একটি ক্রেনের সঙ্গে ধাক্কা খায়। এর ফলে ক্রেনটি ধসে পড়ে। ছিটকে পড়েন সেটির চালক এবং দুই শ্রমিক। চালক এবং তাঁর সহযোগীর মধ্যে এক জন ঘটনাস্থলেই মারা যান।

জানা গিয়েছে, এক শ্রমিক উপরে ক্রেনেই ঝুলন্ত ছিলেন। দমকলবাহিনী এসে উদ্ধার করে তাঁকে। আর এক শ্রমিকও আহত হন। আহত দু’জনকেই দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তাঁরা। ৩০ অক্টোবর, শুক্রবার, সকাল সাড়ে ১০টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে খবর, নিহতদের নাম বিশ্বনাথ কাথানে এবং মুকেশ নিষাদ। বিশ্বনাথ ভান্ডারা জেলার বাসিন্দা এবং মুকেশ উত্তরপ্রদেশের। আহত অন্য দুই শ্রমিক ঝাড়খণ্ডের অধিবাসী। ঠিক কী কারণে এমন দুর্ঘটনা ঘটল, সে বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে বলে জানানো হয়েছে পুলিশের তরফে। নিরাপত্তাজনিত কোনও ত্রুটি ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় নিরাপত্তাবিধি অনুসরণ করা হয়েছিল কি না, সে বিষয়েও অনুসন্ধান চলছে বলে খবর। যে ঠিকাদার সংস্থা কাজের দায়িত্বে ছিল, তাদের সম্পর্কেও খোঁজখবর চলছে।

খবর, ঘটনাস্থলের কোনও সিসিটিভি ফুটেজ পায়নি পুলিশ। সেই কারণটিও তদন্তাধীন বলে জানিয়েছে তারা। তবে, একটি ভিডিয়োয় ঘটনা পরবর্তী অবস্থার ছবি ধরা পড়েছে। ভা‌ঙা ক্রেনটি ক্যামেরায় দেখা গিয়েছে। ঘটনাস্থলে লোকজনের ভিড়ও চোখে পড়েছে।

‘অমিত২৪০০পল’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে ঘটনাটির ভিডিয়ো ভাগ করে নেওয়া হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

হাজার হাজার বার দেখা হয়েছে ভিডিয়োটি। ঘটনা জেনে শিউরে উঠেছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। আহত দুই শ্রমিকের দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁরা। নিহতদের পরিবারের প্রতি সমবেদনাও জানানো হয়েছে।

Viral Video Accident

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy