Advertisement
E-Paper

গণেশ বিসর্জনের ডিউটি চলাকালীন বাইকের সঙ্গে ধাক্কা, প্রাণ গেল সাব ইনস্পেক্টরের! ভাইরাল ভিডিয়ো

দুর্ঘটনার পর সাব ইন্সপেক্টরকে তৎক্ষণাৎ নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু পুলিশকর্মীকে বাঁচানো যায়নি। পুলিশ সূত্রে খবর, ধাক্কা মারা বাইকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১৫:২০
bike accident

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

গণেশ বিসর্জনের ডিউটি করছিলেন। কিন্তু সেই কাজের জন্য যে প্রাণ যাবে তা হয়তো আগে থাকতে ভাবেননি। গণপতিকে বিসর্জন দিতে বাইক নিয়ে এসেছিলেন বেশ কিছু তরুণ। ডিউটি চলাকালীন রাস্তা পারাপারের সময় তেমনই এক বাইকের সঙ্গে ধাক্কা লাগে পুলিশকর্মীর। মাটিতে লুটিয়ে পড়ে যান তিনি। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় তাঁকে। মর্মান্তিক সেই দৃশ্যের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ঘটনাটি ঘটেছে হায়দ্রাবাদের ট্যাঙ্ক বাঁধ এলাকায়। মৃত পুলিশকর্মী হায়দরাবাদের কোটাগুদেম থানার সাব ইন্সপেক্টর ছিলেন। নাম ভেনকান্না। দুর্ঘটনার পর তাঁকে তৎক্ষণাৎ নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু পুলিশকর্মীকে বাঁচানো যায়নি। পুলিশ সূত্রে খবর, ধাক্কা মারা বাইকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এখনও তিনি পলাতকই রয়েছেন। বাইকচালকের খোঁজ চলছে।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তা দিয়ে ছুটে চলেছে একের পর এক দু’চাকা। দেখে বোঝাই যাচ্ছে গণেশ বিসর্জনে এসেছেন তাঁরা। প্রায় সকলের মুখে শোনা যাচ্ছে গণপতির নামগান। দু’জন পুলিশকর্মী গাড়ি দেখতে দেখতে রাস্তা পার করছেন। ধীরেসুস্থেই এগিয়ে আসছেন তাঁরা। ছুটে এল আরও কতগুলি দু’চাকা। পুলিশকর্মীদের দেখেও একটি স্কুটার তাঁদের দিকে এগিয়ে গেল। বাকি বাইকগুলিকে ওভারটেক করে যাওয়ার জন্য পুলিশকর্মীদের গা ঘেঁষে স্কুটার নিয়ে ছুটে গেলেন চালক তরুণ। সেই সময় স্কুটারের সঙ্গে ধাক্কা লাগে সাব ইন্সপেক্টরের। খুব সম্ভবত সজোরে বুকে আঘাত পান তিনি। তৎক্ষণাৎ রাস্তার উপর লুটিয়ে পড়েন। দাঁড়ানো তো দূরের কথা, স্কুটারচালক ঘুরেও তাকান না। গতির সঙ্গে ছুটে বেরিয়ে যান। অন্য দিকে, আশপাশ থেকে বেশ কিছু পুলিশকর্মী এবং পথচারী ছুটে আসেন। ওই পুলিশকর্মীকে রাস্তা থেকে টেনে তুলে বসান।

‘নেক্সটমিনিটনিউজ়’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিকের নজর কেড়েছে ভিডিয়োটি। প্রতিক্রিয়া এবং মন্তব্যের ঝড় উঠেছে। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘কাজই পুলিশটির প্রাণ কেড়ে নিল।’’ অপর এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘বাইকচালকের কঠিন শাস্তি হওয়া উচিত।’’

Viral Video hyderabad ganesh chaturthi Idol Immersion bike accident

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy