Advertisement
E-Paper

তিন বছরেই চৌচির ৪০ কোটি খরচে তৈরি ‘স্মার্ট’ রাস্তা! পাইপ ফেটে পরিণত হল পুকুরে, ভাইরাল ভিডিয়োয় হইচই

কয়েক কোটি টাকা খরচ করে রাস্তার তলায় বসানো হয়েছে জলের পাইপ। যাতে শহরের বাসিন্দারা ২৪ ঘণ্টা জলের পরিষেবা পান। কিন্তু জল সরবরাহের ঝক্কি পোহাতে পারল না রাস্তা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২৬ ১৪:০০
auto

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

সাধারণ শহরকে অত্যাধুনিক শহর বানানোর পরিকল্পনা। কয়েক কোটি টাকা খরচ করে রাস্তার তলায় বসানো হয়েছে জলের পাইপ। যাতে শহরের বাসিন্দারা ২৪ ঘণ্টা জলের পরিষেবা পান। কিন্তু জল সরবরাহের ঝক্কি পোহাতে পারল না রাস্তা। ব্যস্ত সময়ে রাস্তা ফেটে বেরোতে লাগল জল। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ঘটনাটি ঘটেছে ইন্দোরে। ‘স্মার্ট সিটি প্রোজেক্টের’ অধীনে আনুমানিক তিন বছর আগে রাস্তাটি পুনর্নির্মিত হয়। প্রায় ৪০ কোটি টাকা খরচ করে রাস্তার তলায় জলের পাইপ বসানো হয়েছিল। ইন্দোরের বাসিন্দারা যাতে ২৪ ঘণ্টা জল পান সেই লক্ষ্যেই রাস্তার তলা দিয়ে পাইপলাইন ছড়ানোর ব্যবস্থা করা হয়। সেই পাইপ ফেটেই রাস্তার এই হাল হয়েছে বলে মনে করা হচ্ছে। নির্মাণের কিছু বছর যেতে না যেতেই রাস্তার এই হাল প্রশ্ন তুলছে সেটির নির্মাণকার্য নিয়ে। ইন্দোর পুরসভার সদস্য রাজেন্দ্র রাঠোর ঘটনাটি নিয়ে তদন্তের দাবি তুলেছেন।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, সকালের ব্যস্ত সময়। পিচবাঁধানো রাস্তা দিয়ে ছুটে চলেছে একের পর এক গাড়ি। হঠাৎই দেখা গেল এক অদ্ভুত চিত্র। রাস্তাটি ফুলে উঠে বেরোতে শুরু করল। তার পর ফাটল ধরে বেরিয়ে এল জলের ধারা। অনবরত জল বেরোতে লাগল। গাড়িগুলি রাস্তার সেই চিত্র দেখে ঘুরে অন্য দিকে চলে গেল। জলে ভরে গেল চারিপাশ। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘রুপিস’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিকের নজর কেড়েছে ভিডিয়োটি। প্রতিক্রিয়া এবং মন্তব্যের ঝড় উঠেছে। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘ইন্দোরের সমস্ত রাস্তার হালই খারাপ। কেউ কথা কানে তোলেন না।’’ অপর এক নেটাগরিক মন্তব্য় করেছেন, ‘‘রাস্তা না পুকুর, বোঝা দায়।’’

Viral Video Indore Indore Municipal Corporation Smart City

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy