Advertisement
E-Paper

স্কুল রং করতে এসে চারতলা থেকে পড়ে মৃত্যু তরুণের! চার ঘণ্টা পর খবর পেল পরিবার, ভাইরাল ভিডিয়ো

চারতলায় বিল্ডিং রং করার সময় নীচে পড়ে যান কর্মী। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। চাঞ্চল্যকর সেই দৃশ্য স্কুলপ্রাঙ্গণে লাগানো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৫৪

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

স্কুল রং করতে এসে প্রাণ হারালেন কর্মী। চারতলায় রং করার সময় নীচে পড়ে যান সেই কর্মী। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। চাঞ্চল্যকর সেই দৃশ্য স্কুলপ্রাঙ্গণে লাগানো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ঘটনাটি উত্তরপ্রদেশের বস্তীতে অবস্থিত এক বেসরকারি বিদ্যালয়ে ঘটেছে। মৃতের নাম বেদ প্রকাশ বলে জানা গিয়েছে। বেদের বাড়ির লোকজন স্কুলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন। তাঁদের মতে, রঙের কাজ করার সময় কর্মীদের জন্য নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতি দেখিয়েছে স্কুল কর্তৃপক্ষ। সেই কারণেই নাকি বেদের মৃত্যু হয়েছে। তাঁরা আরও জানিয়েছেন, দুপুর ৩টে নাগাদ নাকি ঘটনাটি ঘটে। কিন্তু স্কুলের তরফে তাঁদের কাছে খবর পৌঁছোয় সন্ধ্যা ৭টা নাগাদ। এত দেরিতে কেন খবর গেল তা নিয়েও প্রশ্ন তুলছে বেদের পরিবার। পুলিশ ঘটনাটির তদন্ত করছে।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, স্কুলের সিঁড়ি ভরে রয়েছে ধুলোয়। দেখে বোঝাই যাচ্ছে যে বিল্ডিংয়ে কাজ চলছে। সিঁড়ির পাশে বাঁধা রয়েছে পাতলা কাঠের পাটাতন। এক তরুণ উপর থেকে হুড়মুড়িয়ে সেই পাটাতনের উপর পড়লেন। তরুণের মাথাটা সেই পাটাতনের উপর সজোরে আঘাত পেল। পাটাতনটি ভেঙে গেল। তরুণ সেই ভাঙা অংশ থেকে ঢুকে সোজা স্কুল বিল্ডিংয়ের নীচে পড়লেন। হাত-পা ছড়িয়ে পড়ে রইলেন তিনি। তাঁকে নড়াচড়া করতে দেখা গেল না। আশপাশ থেকে মানুষজন দৌড়ে গেলেন তাঁর কাছে। স্কুলের ভিতর থেকেও লোকজনকে বেরিয়ে আসতে দেখা গেল।

‘ভিশি১৪’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিকের নজর কেড়েছে ভিডিয়োটি। প্রতিক্রিয়া এবং মন্তব্যের ঝড় উঠেছে। নেটাগরিকেরা তরুণের পরিবারের কথা ভেবে দুঃখ প্রকাশ করেছেন। একদল নেটাগরিক স্কুল কর্তৃপক্ষের শাস্তির দাবি জানিয়েছেন।

Viral Video Uttar Pradesh Private School

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy