আকাশে উড়ছেন চিনের তিন সেনা! তবে কোনও বিমান বা হেলাকপ্টারে চড়ে নয়, পিঠে জেটপ্যাক ব্যবহার করে আকাশের অনেকটা উপরে উঠে গিয়েছেন তাঁরা। তেমনই দাবি করা একটি ভিডিয়োকে কেন্দ্র করে সম্প্রতি বিতর্ক দানা বেঁধেছে! ভাইরালও হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সংবাদমাধ্যম ‘আরটি’র এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা সেই ভিডিয়োয় চিনের তিন সেনাকে আকাশে উড়তে দেখা গিয়েছে। দাবি, একক-ব্যক্তি ব্যবহারের উপযোগী জেটপ্যাকের সাহায্যে আকাশে উড়ছেন তাঁরা। দেখে মনে হচ্ছে যেন তিনটি পাখি নিজের মনে আকাশে উড়ছে। সেই ভিডিয়োই প্রকাশ্য এসেছে। বিতর্কও তৈরি হয়য়েছে ভিডিয়োটিকে কেন্দ্র করে।
আরও পড়ুন:
ভিডিয়োটি ভাইরাল হতেই আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে, তা হলে কি চিনের হাতে সেনাদের জেটপ্যাকে করে আকাশে ওড়ানোর প্রযুক্তি চলে এল? যদিও সে বিষয়ে চিনা সরকারের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা বা বিবৃতি পাওয়া যায়নি। ফলে ভিডিয়োটির সত্যতা নিয়ে নেটাগরিকদের মধ্যে আলোচনার জেরে তা সমাজমাধ্যমে বিতর্কের জন্ম দিয়েছে। জোর আলোচনা চলছে। তবে এর আগে চিনের বিভিন্ন সংস্থা ৩১ কেজি ওজনের জেটপ্যাক-সদৃশ যন্ত্র প্রদর্শন করেছিল, যা দিয়ে ৩ থেকে ৫ মিনিট পর্যন্ত আকাশে ওড়া সম্ভব।