Advertisement
E-Paper

বাইক চেপে মোবাইল চুরি! চোখের পলকে তরুণের কান থেকে ফোন ছিনিয়ে পালালেন তরুণী, ভাইরাল ভিডিয়ো

কালো রঙের এক চারচাকার পাশে দাঁড়িয়ে মোবাইলে কথা বলছেন এক তরুণ। এক তরুণী বাইকে করে এসে তরুণের কান থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে চলে যান। তরুণ এই ঘটনায় হতবাক হয়ে যান।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬ ০৯:২৩

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

রাস্তার ধারে গাড়ি পার্ক করে সেটির পাশে দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিলেন তরুণ। এমন সময় তরুণের সঙ্গে ঘটে যায় এক চাঞ্চল্যকর ঘটনা। এক তরুণী বাইকে করে এসে তরুণের কান থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে চলে যান। তরুণ এই ঘটনায় হতবাক হয়ে যান। সেই রাস্তায় লাগানো সিসিটিভি ক্যামেরায় ঘটনাটি ধরা পড়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ঘটনাটি দিল্লির মুখার্জি নগর এলাকায় ঘটেছে। তরুণ পেশায় ব্যবসায়ী বলে জানা গিয়েছে। তরুণ সেখানকার এক মিষ্টির দোকানে মিষ্টি কিনতে গিয়েছিলেন। সেই সময় গাড়ির কাছে দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিলেন তিনি। তখন তাঁর সঙ্গে ঘটনাটি ঘটে। তরুণ পুলিশে অভিযোগ জানিয়েছেন। পুলিশ সিসিটিভি ফুটেজটির তদন্ত করে তরুণীর সন্ধান করছেন।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ব্যস্ত রাস্তা। সেই রাস্তার ধার ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে বেশ কয়েকটি গাড়ি। কালো রঙের এক চারচাকার পাশে দাঁড়িয়ে মোবাইলে কথা বলছেন এক তরুণ। রাস্তার অপর দিকে মুখ ঘুরিয়ে কথা বলে চলেছেন তরুণ। এক তরুণ-তরুণীকে সেই রাস্তা দিয়ে বাইক নিয়ে এগিয়ে যেতে দেখা গেল। তরুণ বাইক চালাচ্ছেন, যাত্রীর আসনে বসে রয়েছেন তরুণী। দু’জনের কারও মাথায় হেলমেট নেই। উভয়ের পরনে কালো রঙের পোশাক। তরুণ মুখ ঢেকে রেখেছেন কালো মাস্কে, মাথায় পরে সাদা রঙের টুপি। তরুণী নিজের মাথা আবৃত করেছেন কালো রঙের ওড়না দিয়ে। রাস্তার পাশে মোবাইল নিয়ে তরুণকে কথা বলতে দেখে দাঁড়িয়ে গেলেন যুগল। নিজেদের মধ্যে কথা বলে বাইকটিকে ঘোরালেন। তার পর তরুণের পাশ থেকে বাইকটি নিয়ে গতির সঙ্গে এগিয়ে গেলেন। সেই সময় তরুণী তরুণের কানে ধরা মোবাইলটি ছিনিয়ে নিয়ে চলে গেলেন।

‘অর্পণনিউজ়’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিকের নজর কেড়েছে ভিডিয়োটি। প্রতিক্রিয়া এবং মন্তব্যের ঝড় উঠেছে। তরুণীর কাণ্ড দেখে নেটাগরিকেরা আশ্চর্য হয়েছেন। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘আজকাল রাস্তাঘাটে চলাফেরা করাই চাপের বিষয় হয়ে দাঁড়াচ্ছে।’’ অপর এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘ঠান্ডা মাথায় কী ভাবে চুরি করে পালিয়ে গেল!’’

Viral Video Thief Delhi mobile

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy