Advertisement
E-Paper

ব্যাঙ্কের ভিতরে সহকারী ম্যানেজারকে লাথি মেরে অজ্ঞান করলেন ম্যানেজার! ভাইরাল ভিডিয়োয় হইচই, শাস্তির দাবি

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে ৬ অক্টোবর বিজনোরের নজীবাবাদের ইন্ডিয়ান ব্যাঙ্ক শাখায়। ব্যাঙ্কের ওই শাখার সহকারী ম্যানেজার গৌরব সিংহ ম্যানেজার সুধীর কুমারের বিরুদ্ধে শারীরিক হামলা, জাতিবিদ্বেষ, গালিগালাজ এবং প্রাণনাশের হুমকির অভিযোগ এনেছেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৬ ১৮:০১
Video shows bank manager kicks colleague in Uttar Pradesh’s Bijnor

ছবি: এআই সহায়তায় তৈরি।

ব্যাঙ্কের মধ্যেই উত্তপ্ত বাক্যবিনিময়। রাগের চোটে সহকর্মীকে লাথি মারলেন ব্যাঙ্কের ম্যানেজার। আক্রান্ত কর্মী পড়ে গেলেন মেঝেতে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বিজনোরে। হামলার সিসিটিভি ভিডিয়োটি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে ৬ অক্টোবর বিজনোরের নজীবাবাদের ইন্ডিয়ান ব্যাঙ্ক শাখায়। ব্যাঙ্কের ওই শাখার সহকারী ম্যানেজার গৌরব সিংহ ম্যানেজার সুধীর কুমারের বিরুদ্ধে শারীরিক হামলা, জাতিবিদ্বেষ, গালিগালাজ এবং প্রাণনাশের হুমকির অভিযোগ এনেছেন। গৌরবের দাবি, তিনি নজীবাবাদের ইন্ডিয়ান ব্যাঙ্কের শাখায় সহকারী ম্যানেজার হিসেবে কর্মরত। তিনি জানান, ছুটিতে থাকাকালীন তাঁর বিরুদ্ধে ওঠা একটি অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে শাখায় তলব করা হয়। অভিযোগ, বিষয়টি নিয়ে আলোচনার সময় ম্যানেজার সুধীর তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন এবং তাঁকে অপমানিত করেন। এ ছাড়াও সুধীরের বিরুদ্ধে জাতিবিদ্বেষী মন্তব্য করা এবং তাঁকে মারধরের অভিযোগ তুলেছেন গৌরব। ঘটনার পর গৌরব পুলিশের দ্বারস্থ হন এবং অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে। ঘটনাটির তদন্তও শুরু করেছে নজীবাবাদ থানা।

ঘটনাটির একটি ভিডিয়োও প্রকাশ্যে এসেছে। ভিডিয়োয় দাবি, ব্যাঙ্কের অন্দরেই এক কর্মীর সঙ্গে কথা কাটাকাটি চলছে অন্য কর্মীর। প্রথম জন চলে যাচ্ছিলেন। কিন্তু, হঠাৎই দৌড়ে এসে দ্বিতীয়জনের পিঠে লাথি মারেন তিনি। তার পর সেখান থেকে চলে যান। অন্য দিকে সহকর্মীর লাথি খেয়ে ব্যাঙ্কের মেঝেয় পড়ে যান অন্য কর্মীটি। জ্ঞান হারিয়ে ফেলেন। দাবি, ভিডিয়োয় যাঁকে লাথি মারতে দেখা গিয়েছে, তিনি ইন্ডিয়ান ব্যাঙ্কের নজীবাবাদ শাখার ম্যানেজার সুধীর। যিনি মার খেয়ে লুটিয়ে পড়েন, তিনি সহকারী ম্যানেজার গৌরব।

ঘটনার ভিডিয়োটি সমাজমাধ্যমে শেয়ার করা হয়েছে ‘রমেশ স্পিকস’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। অভিযুক্ত ম্যানেজারের শাস্তির দাবিতে সরব হয়েছে নেটপাড়া।

Viral Video Uttar Pradesh Bank Manager Brawl

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy