Advertisement
E-Paper

সৈকতে হাঁটু মুড়ে প্রেম নিবেদন! তবে স্থায়ী হল না আনন্দ, ঢেউয়ের তোড়ে ভেসে গেলেন যুগল, ভাইরাল ভিডিয়ো

ভিডিয়োয় দেখা গিয়েছে, এক যুগল সমুদ্রসৈকতে দাঁড়িয়ে আছেন। নিজেদের মধ্যে হাসি-মজা করছেন। তাঁদের মধ্যে তরুণীকে সামনে দাঁড়িয়ে সমুদ্রের ঢেউয়ের ঝাপটা উপভোগ করতেও দেখা যায়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৬ ১০:১৫
Video shows couple nearly swept away while proposing on beach

ছবি: ইনস্টাগ্রাম।

সমুদ্রসৈকতে হাঁটু মুড়ে প্রেম নিবেদন তরুণের। প্রেমিককের প্রস্তাবে বিগলিত তরুণীও। তবে, আনন্দ স্থায়ী হল না। সমুদ্রের ঢেউয়ের ঝাপটা কার্যত ভাসিয়ে নিয়ে গেল দু’জনকেই। তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। হইচইও ফেলেছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভিডিয়োয় দেখা গিয়েছে, এক যুগল সমুদ্রসৈকতে দাঁড়িয়ে আছেন। নিজেদের মধ্যে হাসি-মজা করছেন। তাঁদের মধ্যে তরুণীকে সামনে দাঁড়িয়ে সমুদ্রের ঢেউয়ের ঝাপটা উপভোগ করতেও দেখা যায়। আর, প্রেমিক তাঁর কোমরে হাত রেখে আদুরে ভঙ্গিতে কিছু বলছিলেন। এর পর, তরুণ সমুদ্রসৈকতেই হাঁটু মুড়ে তাঁর ভালবাসার কথা প্রকাশ করতে যান। ঠিক তখনই এমন কিছু ঘটে, যা তাঁরা কল্পনাও করেননি। তরুণ পকেট থেকে আংটির বাক্স বার করেন। এর পর, তা থেকে আংটিটি বার করে হাতে নিয়ে তরুণীর সামনে হাঁটু মুড়ে বসেন। অবাক হয়ে যান তরুণী। আনন্দে তাঁর মুখ উজ্জ্বল হয়ে ওঠে। তিনি কিছু বলতে যান, ঠিক তখনই একটি শক্তিশালী ঢেউ আছড়ে পড়ে সৈকতে। ঢেউয়ের তোড়ে ভেসে যান দু’জনেই! সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। তবে জানা গিয়েছে, যুগলকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

ভাইরাল ভিডিয়োটি সমাজমাধ্যমে শেয়ার করা হয়েছে ‘অ্যাশলেবেবি_’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই লাখ লাখ মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার মজার মজার মন্তব্যও করেছেন অনেকে। কেউ কেউ আবার নেতিবাচক মন্তব্যও করেছেন। এক জন যেমন লিখেছেন, ‘‘প্রকৃতিও যেন তাঁদের ভালবাসাকে প্রত্যাখ্যান করল।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘সমুদ্রসৈকতে কেউ বিয়ের প্রস্তাব দেয় নাকি! ভাগ্য ভাল যে, যুগল বেঁচে ফিরেছেন!’’

Viral Video Love Relationship Sea Beach proposal

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy