রাস্তা দিয়ে নিশ্চিন্তে এগিয়ে যাচ্ছিল সাপটি! কিন্তু, তা পছন্দ হল না একটি বিড়ালের। সাপটিকে বার বার টেনেহিঁচড়ে নাস্তানাবুদ করল মার্জার মহাশয়। বেশ কয়েক বার সাপের রাস্তা আটকানোর পর চলল লড়াই। তার পর যা হল, তা দেখে যেন বিশ্বাসই করতে পারছেন না নেটাগরিকেরা। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তা পার করার চেষ্টা করছে একটি সাপ। আর, তা নজরে পড়তেই দৌড়ে আসে একটি বিড়াল। থাবা দিয়ে বার বার সাপটিকে বাধা দেয়। বেশ কয়েক বার এই কাণ্ড ঘটার পর বিরক্ত হয়ে যায় সাপটি। তেড়়ে যায় বিড়ালের দিকে। ‘যুদ্ধ’ শুরু হয় তাদের মধ্যে। সাপটিকে পা দিয়ে অনবরত মেরে চলে বিড়াল। বিড়ালটিকে ভয় দেখাতে ফোঁস করে ওঠে সাপটিও। পাল্টা কামড়ানোর চেষ্টা করে। কিন্তু, বিড়ালটিও কিছু কম যায় না। লাফিয়ে লাফিয়ে পিছনে সরে গেলেও আক্রমণ করতে আবার সাপের দিকে এগিয়ে যায় সে। তার পর হঠাৎ করেই সাপের মুখে কামড় বসিয়ে দেয় বিড়ালটি। টেনে নিয়ে যায় সাপটিকে। নিস্তেজ হয়ে পড়ে সরীসৃপটি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘রঘু’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘বিড়াল আশ্চর্য প্রাণী! ওরা সব কিছু করতে পারে।’’ অন্য এক জন মন্তব্য করেছেন, ‘‘সাপের সঙ্গে কোনও বি়ড়ালকে জীবনে এই প্রথম লড়াই করতে দেখলাম।’’