Advertisement
E-Paper

ভরা অফিসে পুরুষ সহকর্মীর কোলে বসে অদ্ভুত নাচ! চমকে গেলেন সকলে, ভাইরাল ভিডিয়োয় হাসির রোল

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, অফিসের ডেস্ক এবং কাজের জায়গার মাঝখানেই হঠাৎ নাচের আসর জমিয়ে তুলেছেন এক তরুণ। ‘বিল্লো রানি’ গানটি শুরু হতেই তিনি বলিউড অভিনেত্রীদের মতো কোমর দুলিয়ে নাচতে শুরু করেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৬ ১২:১১
Video shows man sit on colleague’s lap and dances inside office

ছবি: ইনস্টাগ্রাম।

কর্পোরেট অফিসের পরিবেশ মানেই কেবল ফাইল আর ল্যাপটপের ভিড় নয়। কাজের চাপ কমাতে তরুণ প্রজন্মের কর্মীরা প্রায়ই মজার সব উপায় খুঁজে বার করেন। সমাজমাধ্যমে তেমনই একটি অদ্ভুত এবং মজার ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা কর্পোরেট জগতের একঘেয়ে পরিবেশে যোগ করেছে আনন্দের রং। ভিডিয়োয় দেখা গিয়েছে, এক তরুণ কর্মী অফিসের মধ্যেই বলিউডের সুপারহিট গান ‘বিল্লো রানি’-র তালে ফিল্মি কায়দায় নাচছেন। আর তাঁকে ঘিরে হইহই পড়ে গিয়েছে তাঁর সহকর্মীদের। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, অফিসের ডেস্ক এবং কাজের জায়গার মাঝখানেই হঠাৎ নাচের আসর জমিয়ে তুলেছেন এক তরুণ। ‘বিল্লো রানি’ গানটি শুরু হতেই তিনি বলিউড অভিনেত্রীদের মতো কোমর দুলিয়ে নাচতে শুরু করেন। নাচতে নাচতে সহকর্মীদের দিকে ‘ফ্লাইং কিস’ ছুড়ে দেন তিনি। হঠাৎই সামনে বসে থাকা এক পুরুষ সহকর্মীর কোলে গিয়েও বসেন! তাঁর সেই সাহসী কাণ্ডকারখানা দেখে হাসিতে ফেটে পড়ে পুরো অফিস। অনেকে আবার অদ্ভুত নাচ দেখে বিস্মিত হয়ে যান। তবে হাততালি আর উল্লাসের মাধ্যমে তরুণকে উৎসাহ জোগান তাঁর সহকর্মীরা। অনেকে তরুণের নাচ ক্যামেরাবন্দিও করেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি শেয়ার করা হয়েছে ‘রাম_অফিসিয়াল_০১১৯’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভি়ডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘অদ্ভুত নাচ। তবে প্রতিটি অফিসেই এমন এক কর্মী থাকা উচিত।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘এমন সহকর্মী থাকলে তো রবিবারেও অফিসে যেতে ইচ্ছে করবে!’’

Viral Video Viral Dance Corporate Sectors

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy