Advertisement
E-Paper

ব্যস্ত দোকানে একরত্তির গলা থেকে সোনার চেন খুলে নিয়ে পালাল যুবক, টেরই পেলেন না কেউ! তার পর?

দোকানের কোনও জিনিস চুরি করল না চোর। বদলে এক তরুণী ক্রেতার কোলে থাকা বাচ্চার গলা থেকে সোনার চেন খুলে নিয়ে পালাল যুবক। দোকানের সিসিটিভি ক্যামেরায় ঘটনাটি ধরা পড়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৬ ০৯:৪৭

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

দিনের ব্যস্ত সময়ে প্রসাধনী সামগ্রীর দোকানে চুরি। তবে, দোকানের কোনও জিনিস চুরি করল না চোর। বদলে এক তরুণী ক্রেতার কোলে থাকা বাচ্চার গলা থেকে সোনার চেন খুলে নিয়ে পালাল যুবক। কারও নজরেও পড়ল না সেই হাতসাফাই। কিন্তু, দোকানের সিসিটিভি ক্যামেরায় ঘটনাটি ধরা পড়েছে। সেই ফুটেজই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। তবে, ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ঘটনাটি ভোপালের একটি প্রসাধনী সামগ্রীর দোকানে ঘটেছে। বাড়ি ফেরার পর শিশুটির মায়ের নজরে প়ড়ে যে বাচ্চার গলায় সোনার চেনটি আর নেই। এর পর শিশুটির পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ ওই প্রসাধনী সামগ্রীর দোকান থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

দোকানের সেই সিসিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, প্রসাধনী সামগ্রীর দোকানে ক্রেতাদের ভিড়। দোকানের কর্মীরা তাঁদের জিনিসপত্র দেখাতে ব্যস্ত। এক তরুণীও কোলে বাচ্চা নিয়ে নানা রকম জিনিস দেখছেন। শিশুটি শান্তভাবে তরুণীর কোলে বসে রয়েছে। তরুণী যখন দোকানের এক কর্মীর সঙ্গে কথা বলতে ব্যস্ত, ঠিক সেই সময় এক যুবক বাচ্চাটির দিকে এগিয়ে গেল। শিশুটির কাছে গিয়েই তার গলা থেকে সোনার চেন খোলার কাজে মন দিল সে। তরুণী টেরও পেলেন না! কয়েক সেকেন্ডের মধ্যেই উদ্দেশ্য পূরণে সফল হল যুবক। চেনটি খুলে নিয়ে চুপচাপ দোকান থেকে বেরিয়ে গেল সে। যুবকের এই কীর্তি দোকানে উপস্থিত বাকি সকলের নজর এড়িয়ে গেল।

‘প্রদেশটুডে’ নামের স্থানীয় সংবাদমাধ্যম নিজেদের এক্স হ্যান্ডলে ভিডিয়োটি পোস্ট করেছে। ভাইরাল ভিডিয়োটি ইতিমধ্যে বহু নেটাগরিকের নজর কেড়েছে। প্রতিক্রিয়া এবং মন্তব্যও জমা পড়েছে অসংখ্য। যুবকের সাহস দেখে বিস্মিত নেটপাড়া। অধিকাংশ নেটাগরিক যুবকের শাস্তির দাবি জানিয়েছেন।

Viral Video Bhopal gold chain

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy