Advertisement
E-Paper

ছুটে এসে সজোরে বুকে ধাক্কা বাঁদরের! মাটিতে লুটিয়ে পড়লেন ৯১-এর বৃদ্ধা, মৃত্যু এক দিন পরে, ভাইরাল ভিডিয়ো

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মৃত নবতীপর ওই বৃদ্ধার নাম নাজামুন্নিসা বেগম। তিনি ছিলেন বিশিষ্ট লেখক এমএস সাভাদাত্তির স্ত্রী। জানা গিয়েছে, বিটি পাতিল নগরে নিজের বাড়ির উঠোনে হাঁটার সময় হঠাৎই একটি বাঁদর তাঁকে আক্রমণ করে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬ ১৪:০০
Video shows monkey attack 91-year-old woman in Karnataka, she dies day later

ছবি: এক্স থেকে নেওয়া।

ছুটে এসে সজোরে ধাক্কা মারল বাঁদর! এক দিন হাসপাতালে ভর্তি থাকার পর মৃত্যু হল ৯১ বছর বয়সি বৃদ্ধার। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কর্নাটকের কোপ্পলে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মৃত নবতীপর ওই বৃদ্ধার নাম নাজামুন্নিসা বেগম। তিনি ছিলেন বিশিষ্ট লেখক এমএস সাভাদাত্তির স্ত্রী। জানা গিয়েছে, বিটি পাতিল নগরে নিজের বাড়ির উঠোনে হাঁটার সময় হঠাৎই একটি বাঁদর তাঁকে আক্রমণ করে। সজোরে ধাক্কা মারে বুকে। মাটিতে পড়ে যান বৃদ্ধা। বাড়ির বাইরে বসানো সিসি ক্যামেরায় পুরো ঘটনাটি ধরা পড়েছে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, নাজামুন্নিসাকে সাহায্য করতে তাঁর মেয়ে ছুটে গেলে বাঁদরটি তাঁকেও আক্রমণ করে। এর পর চিকিৎসার জন্য নাজামুন্নিসাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক ভাবে মনে হয়েছিল যে বৃদ্ধা সুস্থ হয়ে উঠছেন। কিন্তু পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং পরদিন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় নাজামুন্নিসার।

মর্মান্তিক ঘটনাটির ভিডিয়োটি শেয়ার করা হয়েছে সংবাদমাধ্যম ‘নেক্সটমিনিট নিইজ়’-এর এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। সম্প্রতি বয়স্কদের ওপর বাঁদরের আক্রমণের বেশ কয়েকটি ঘটনা প্রকাশ্যে এসেছে। এর মধ্যে প্রাণহানির মতো মর্মান্তিক পরিণতিও ঘটেছে কিছু ঘটনায়। সেই আবহেই নতুন করে হইচই ফেলল কর্নাটকের ঘটনাটি।

Karnataka monkey Viral Video Death Monkey attack

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy