Advertisement
E-Paper

‘ক্রিকেটকে ধ্বংস করেছেন, কেউ আর খেলা দেখতে আসেন না’, পিসিবিকে তুলোধোনা পাক সমর্থকেরই! ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘হাম্মাদ কুরার’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬ ১২:২৮
Video shows Pakistan cricket fan criticizes PCB during India vs Pakistan Women’s Asia Cup match

ছবি: এক্স থেকে নেওয়া।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ৫ সেপ্টেম্বর মহিলা এশিয়া কাপের ‘গ্রুপ এ’ ম্যাচে ভারতের বিরুদ্ধে খেলতে নেমে হেরে যায় পাকিস্তান। সেই ম্যাচ চলাকালীনই দর্শকাসন থেকে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কর্মকর্তাদের উদ্দেশে ক্ষোভ উগড়ে গিলেন এক পাক সমর্থক। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম আকর্ষণীয় ও প্রতীক্ষিত এই দ্বৈরথ চলাকালীন গ্যালারিতে পাকিস্তানি সমর্থকদের অনুপস্থিতির কারণে ভিডিয়োটি বিশেষ মনোযোগ আকর্ষণ করেছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

স্টেডিয়ামে পাকিস্তানি সমর্থকদের অনুপস্থিতির বিষয়টি তুলে ধরে ওই পাক সমর্থককে পিসিবির প্রধান নির্বাচক আকিব জাভেদ এবং পিসিবি চেয়ারম্যান মহসিন নকভির সমালোচনা করতে দেখা গিয়েছে। সমাজমাধ্যম এক্সে ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, পাকিস্তানের ওই তরুণ সমর্থক মাঠের অধিকাংশ ফাঁকা গ্যালারির দিকে ইঙ্গিত করে ওই দুই কর্মকর্তার নাম ধরে কথা বলছেন। তাঁকে বলতে শোনা যায়, ‘‘আকিব জাভেদ শুনতে পাচ্ছেন? আপনারা যে ক্রিকেট ম্যাচটি উদ্‌যাপন করছেন তা হল পাকিস্তান বনাম ভারত ম্যাচ। দর্শকদের দিকে তাকান। কোনও পাকিস্তানি খেলা দেখছেন না। সব সমর্থক ঘরে বসে রয়েছে। আপনারা ক্রিকেটকে ধ্বংস করে দিয়েছেন। কেউ খেলা দেখতে আসছেন না। মহসিন নকভি, যদি আপনারা ক্রিকেটের আশা ছেড়ে দিয়ে থাকেন, তবে দয়া করে এ দিকে তাকান। এ দিকে দেখুন। এখানে কোনও পাকিস্তানি নেই। ক্রিকেটের যত্ন নিন। ক্রিকেটের প্রতি নিষ্ঠুর হবেন না।’’ ওই সমর্থকের মন্তব্যে উঠে আসে যে, দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের গ্যালারির প্রায় পুরোটাই ভারতীয় সমর্থকদের দখলে ছিল এবং পুরো ম্যাচ জুড়েই পাকিস্তানি সমর্থকদের জন্য নির্ধারিত অংশটি ছিল প্রায় ফাঁকা। মহিলা এশিয়া কাপে পাকিস্তানের এই পরাজয় এমন এক সময়ে এসেছে যখন ইংল্যান্ড সফরে থাকা পুরুষদের টেস্ট দলও বড় ব্যবধানে হারের কারণে চাপের মুখে। সঙ্গে ভয় দেখাচ্ছে গড়াপেটার কালো ছায়া। ফলে সব মিলিয়ে পাকিস্তানি ক্রিকেট সমর্থকদের হতাশা আরও বেড়েছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘হাম্মাদ কুরার’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকেই মজার মজার মন্তব্য করেছেন। হাসির রোল উঠেছে সমাজমাধ্যমে।

Viral Video PCB Pakistan Cricket

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy