খাড়া রাস্তায় ট্রাককে পাশ কাটাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা! ছিটকে গেল ইলন মাস্কের সংস্থা টেসলার তৈরি দামি গাড়ি। আবাসিক এলাকার গেট ভেঙে ভিতরে ঢুকে, সেই গাড়িই গুঁড়িয়ে দিল কংক্রিটের দেওয়াল। ঘটনাটি ঘটেছে মেক্সিকোতে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভিডিয়োয় দেখা গিয়েছে, মেক্সিকোর খাড়া রাস্তা দিয়ে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছিল টেসলার একটি গাড়ি। একটি বাঁকের কাছে ট্রাককে পাশ কাটাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ে গাড়িটি। ঢালু রাস্তা দিয়ে দ্রুতগতিতে নেমে আসার সময় একটি আবাসিক এলাকার গেট ভেঙে ভিতরে ঢুকে পড়ে। এর পর পুরো জায়গাটি অতিক্রম করে একটি কংক্রিটের দেওয়াল গুঁড়িয়ে বেরিয়ে যায় টেসলার ওই গাড়ি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
জানা গিয়েছে, ১৯ অক্টোবর ঘটা এই দুর্ঘটনার সময় চালক খাড়া রাস্তা দিয়ে উঠে আসা একটি ডাম্প ট্রাককে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। স্থানীয় প্রতিবেদন অনুযায়ী, টেসলার চালক ওই দুর্ঘটনায় বেঁচে গিয়েছেন।
আরও পড়ুন:
ভয়ঙ্কর ওই দুর্ঘটনার একটি ভি়ডিয়ো শেয়ার করা হয়েছে সংবাদমাধ্যম ‘আরটি’-র এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে।