ককরোচ জনতা পার্টির তরুণ আন্দোলনকারীদের পক্ষে সরব হয়েছেন অরিজিৎ সিংহ। সোমবার সংসদ অভিযানের পরে গায়ক একটি পোস্ট করেছিলেন। দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ, তারা ছাত্রছাত্রীদের উপর লাঠিচার্জ করেছে এবং কাঁদানে গ্যাস ছুড়েছে। বিষয়টির তীব্র নিন্দা করেছেন অরিজিৎ। নিজের ব্যক্তিগত এক্স হ্যান্ডলের পোস্টে হুঁশিয়ারির সুরে এ-ও লিখেছেন, পরিবর্তনই একমাত্র ধ্রুবক। এই পোস্টের পরে অরিজিতের প্রশংসা করছেন তাঁর অনুরাগীরা। তবে তাঁর একদল ভক্ত আবার আপত্তিও জানিয়েছেন। তেমনই এক ভক্তকে সপাটে জবাব দিলেন অরিজিৎ।
অরিজিৎ পড়ুয়াদের সমর্থনে লেখেন, “পড়ুয়াদের মারধর করছে ওরা! দিল্লি পুলিশ, আপনাদের কি লজ্জা হচ্ছে না? নেতা-মন্ত্রীদের বলছি, এ সব কী হচ্ছে ভাই! আপনারা কি এ বার নিজেদেরই ভগবান মনে করছেন? সব কিছু মনে রাখা হবে। হর হর মহাদেব!” সাবধান করে অরিজিৎ লেখেন, “একটা কথা মনে রাখবেন, পরিবর্তনই একমাত্র ধ্রুবক।” অরিজিতের এই পোস্টের মন্তব্য বিভাগে এক ভক্ত লেখেন, “বিষয়টা সিজেপি বা সরকারকে নিয়ে নয়, কিন্তু আজ আপনার প্রতি সমস্ত শ্রদ্ধা চলে গেল। বহু বিষয় রয়েছে আমার এই ভাবনার নেপথ্যে। কিন্তু আপনি বলেই দিয়েছেন, আমার মতামতে আপনার কিছু যায় আসে না। এত দিন আপনার ভক্ত থেকে এটাই বোধহয় আমার প্রাপ্য ছিল। কিন্তু এখন আপনাকে হৃদয়ের অন্তঃস্থল থেকে ঘৃণা করি।”
অরিজিৎ নিজের ভদ্রতা ও সৌজন্য বজায় রেখেই অরিজিৎ উত্তর দিয়েছেন সেই ভক্তকে। তিনি স্পষ্ট জানিয়েছেন, কেউ তাঁকে সম্মান করেন কি না, সেই বিষয়ে তিনি একেবারেই ভাবিত নন। তাঁর কথায়, “অন্য কার কী মতামত হবে তা নিয়েও আমি ভাবিত নই। কারণ, সকলের ভিন্ন মতামত থাকেই। আপনি আমার ভক্ত বলে আমাকে মিষ্টি করে আপনার মতো করে কথা বলতে হবে, এর কোনও মানে নেই।”
ছবি: সংগৃহীত।
সৌজন্য বজায় রেখে ক্ষমাও চেয়ে নিয়েছেন অরিজিৎ। কিন্তু নিজের অবস্থান থেকে তিনি অনড়। তাঁর কথায়, “মানুষ হিসাবে আপনার কাছে আমি ক্ষমা চাইছি। আমার কথা হয়তো আপনার ভাবাবেগে আঘাত করেছে। কিন্তু আমি সত্যিই দুঃখিত, আমার উদ্দেশ্য তেমন ছিল না। আমি খুবই ক্রুদ্ধ বিষয়টি নিয়ে। আমি স্বাধীন ভাবে কথা বলছি, এর জন্য আমাকে ক্ষমা করবেন।”
আরও পড়ুন:
সব শেষে সেই ভক্তকে অরিজিতের পরামর্শ, “আপনি নিজের প্লেলিস্ট থেকে আমার সব গান মুছে ফেলতে পারেন। আমার অস্তিত্বও ভুলে যেতে পারেন। সুখে থাকুন। মন থেকে আপনার জন্য শুভকামনা রইল। কিন্তু আমার মতামতে কোনও পরিবর্তন আসবে না। ভাল থাকবেন।” অরিজিতের এই সপাটে জবাবে মুগ্ধ তাঁর বাকি অনুরাগীরা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- দুই কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডা এবং জিতেন্দ্র সিংহের সঙ্গে তৃতীয় দফার বৈঠক করার পর সিজেপি জানায়, তাদের সব দাবি মেনে নিয়েছে কেন্দ্রীয় সরকার। তার পরেই আন্দোলনকারীদের উদ্দেশে তাদের আবেদন, এত দিন যে শান্তিপূর্ণ অবস্থান চলছিল, তা তুলে নিন।
- ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের চাপে ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিটের প্রশ্নফাঁস এবং শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগে প্রথম থেকেই তাঁর পদত্যাগের দাবি জানিয়েছিল সিজেপি।
- ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে ‘গণতন্ত্রের জয়’ হিসেবে দেখছেন সিজেপি-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। এই ‘জয়ের’ কৃতিত্ব পুরোটাই দেশের পড়ুয়া এবং যুব সমাজকে দিচ্ছে সিজেপি। কয়েক দিনের এই আন্দোলনের অন্যতম প্রধান মুখ দীপকে। শত ‘চাপে’ অনড় ছিলেন দাবিতে। সেই দাবি পূরণ হতেই বাঁধভাঙা আনন্দে ফেটে পড়েন তিনি।
-
ককরোচ সমর্থককে মারধরে অভিযুক্ত স্বতন্ত্রকে অবশেষে গ্রেফতার করল দিল্লি পুলিশ, পাঠানো হল জেল হেফাজতে
-
‘হাতজোড় করে আন্দোলনে ইতি টানতে চেয়েছিলেন’, যন্তর মন্তরে ‘ককরোচদের’ ভূমিকা নিয়ে বিতর্কিত মন্তব্য ওয়াংচুকের
-
ককরোচদের সংসদ অভিযানের দিন ছর্রা গুলিতে জখম হন অন্তত ১০ জন! আরটিআই-এর জবাবে বলল দুই হাসপাতাল
-
‘অনশন ভাঙার ছবি প্রকাশ করে প্রতিশ্রুতি ভেঙেছেন মন্ত্রীরা!’ নড্ডার হাতে স্যুপ খাওয়ার ১৪ দিন পরে সরব হলেন ওয়াংচুক
-
ধৃত আন্দোলনকারীদের মুক্তির দাবি! বাঁকিপুরে বিজেপির বিপর্যয়ের পরেই পটনায় ফের শুরু ককরোচ বিক্ষোভ