Advertisement
E-Paper

আটক ‘ধুরন্ধর’ খ্যাত আয়শা খান! নিট পরীক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে বিপাকে অভিনেত্রী, কী জানালেন তিনি?

মুম্বইয়ের দাদারে নিট প্রশ্নফাঁস আন্দোলনের প্রতিবাদে যোগ দিতে গিয়েছিলেন আয়শা। তবে সেখানে পৌঁছোনোর সঙ্গে সঙ্গে পুলিশ আটক করে তাঁর বন্ধুদের। তার পরে তাঁকেও আটক করে নিয়ে যায় বলে জানিয়েছেন আয়শা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ জুলাই ২০২৬ ২১:৩৩
আটক করা হল আয়শাকে, কেন?

আটক করা হল আয়শাকে, কেন? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

‘ধুরন্ধর’ খ্যাত অভিনেত্রী আয়শা খানকে আটক করল মুম্বই পুলিশ। নিজের সমাজমাধ্যমেই খবরটি জানিয়েছেন অভিনেত্রী। মুম্বইয়ের দাদারে নিট প্রশ্নফাঁস আন্দোলনের প্রতিবাদে যোগ দিতে গিয়েছিলেন আয়শা। তবে সেখানে পৌঁছোনোর সঙ্গে সঙ্গে পুলিশ আটক করেন তাঁর বন্ধুদের। তার পরে তাঁকেও আটক করে নিয়ে যায় বলে জানিয়েছেন আয়শা।

পর পর ভিডিয়ো ও পোস্ট সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন আয়শা। একটি ভিডিয়োয় তিনি বলেন, “এখন আমার হাত সত্যিই কাঁপছে। আমি শুধু শান্তভাবে রাস্তায় দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ আমাকে পুলিশের ভ্যানে তুলে আটক করা হয়েছে।” আয়শার দাবি, তিনি বিক্ষোভ শুরু করেননি। তাঁর আগে তাঁর ভাই এবং কয়েকজন পুরুষ বন্ধুকে পুলিশ আটক করেছিল। সেই সময়ে তিনি শুধু রাস্তায় দাঁড়িয়ে ছিলেন।

আয়শার ভাগ করা আর একটি ভিডিয়োয় দেখা যায়, আর এক যুবক বলছেন, তাঁর গণিতের পরীক্ষা রয়েছে। কোনও কারণ ছাড়াই তাঁকে আটক করা হয়েছে বলে তাঁরও অভিযোগ। তিনি বলেন, যদি পরীক্ষা দিতে না পারেন, তা হলে বড় সমস্যায় পড়বেন। আর একটি ভিডিয়োয় দেখা যায়, আয়েশা পুলিশকর্মীদের জিজ্ঞেস করছেন, তাঁদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। তবে সেই প্রশ্নের কোনও উত্তর তিনি পাননি। চার জন মহিলা পুলিশকর্মী জোর করে আয়শাকে ভ্যানে তুলছেন, এমন একটি ভিডিয়োও ছড়িয়ে পড়েছে। সেই ভিডিয়োর সঙ্গে তিনি লেখেন, “দুর্ভাগ্যজনকভাবে আমাকে ভ্যানে তুলতে চার জন মহিলা পুলিশকর্মী এসেছিলেন। কিন্তু আমি আবার একই প্রশ্ন করছি, ‘কেন? আমি কি কোনও হইচই করেছি? আমি কি কোনও কথাবার্তা শুরু করেছিলাম? আমাকে কেন আটক করা হল? শুধু রাস্তায় দাঁড়িয়ে থাকার জন্য? আমি তো পাঁচ জনের দলের মধ্যেও ছিলাম না।’”

আয়শা পুরো ঘটনায় স্তম্ভিত হয়ে যান। তাঁকে ওরলি থানায় নিয়ে যাওয়া হয়। সেই ভিডিয়োয় তিনি গোটা ঘটনার বর্ণনা দেন। আয়শা জানান, তিনি তাঁর ভাই এবং কয়েক জন বন্ধুর সঙ্গে নিট পরীক্ষার্থীদের সমর্থনে দাদারে বিক্ষোভে যোগ দিতে গিয়েছিলেন। কিন্তু সেখানে পৌঁছোতেই পুলিশ জানায়, ওই জায়গায় বিক্ষোভ করা যাবে না। এর পর তাঁর ভাই এবং অন্য পুরুষ বন্ধুদের পুলিশের ভ্যানে তুলে আটক করা হয়।

আয়শার দাবি, তিনি তখন শুধু রাস্তায় দাঁড়িয়ে ভাবছিলেন, কী করবেন এবং কী ভাবে তাঁর ভাইয়ের খোঁজ পাবেন। সেই সময়ে প্রায় ১৫ জন পুলিশকর্মী এসে তাঁদের ভ্যানে উঠতে বলেন। তাঁর অভিযোগ, জোর করে তাঁদের ভ্যানে তুলে ওরলি থানায় নিয়ে যাওয়া হয়।

তবে ভিডিয়োয় আয়শা ওরলি থানার পুলিশকর্মীদের প্রশংসাও করেন। প্রত্যেকে খুবই ভাল ব্যবহার করেছেন বলে জানান। যদিও তাঁকে কেন আটক করা হল, সেই প্রশ্নের উত্তর এখনও তাঁর কাছে স্পষ্ট নয় বলেও দাবি করেন।

সংক্ষেপে
  • দুই কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডা এবং জিতেন্দ্র সিংহের সঙ্গে তৃতীয় দফার বৈঠক করার পর সিজেপি জানায়, তাদের সব দাবি মেনে নিয়েছে কেন্দ্রীয় সরকার। তার পরেই আন্দোলনকারীদের উদ্দেশে তাদের আবেদন, এত দিন যে শান্তিপূর্ণ অবস্থান চলছিল, তা তুলে নিন।
  • ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের চাপে ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিটের প্রশ্নফাঁস এবং শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগে প্রথম থেকেই তাঁর পদত্যাগের দাবি জানিয়েছিল সিজেপি।
  • ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে ‘গণতন্ত্রের জয়’ হিসেবে দেখছেন সিজেপি-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। এই ‘জয়ের’ কৃতিত্ব পুরোটাই দেশের পড়ুয়া এবং যুব সমাজকে দিচ্ছে সিজেপি। কয়েক দিনের এই আন্দোলনের অন্যতম প্রধান মুখ দীপকে। শত ‘চাপে’ অনড় ছিলেন দাবিতে। সেই দাবি পূরণ হতেই বাঁধভাঙা আনন্দে ফেটে পড়েন তিনি।
Ayesha Khan

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy