Advertisement
E-Paper

মহাষ্টমীর তিথি কি রবি রাতেই শুরু হয়ে যাচ্ছে? সোমবার পুষ্পাঞ্জলি দেওয়ার শুভ সময় কখন? পঞ্জিকা দেখে জেনে নিন

দুর্গাপুজোর অঞ্জলি ঘিরে প্রায় সকল বাঙালি হিন্দুর মনেই বিশেষ আগ্রহ থাকে। এই একটি দিন আমরা অঞ্জলি দেওয়ার মাধ্যমে মাকে নিজেদের মনের কথা জানাই। পুষ্পাঞ্জলির মন্ত্র উচ্চারণে মনে এক বিশেষ শান্তি অনুভূত হয়।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৬ ০৬:০০

—প্রতীকী ছবি।

বাংলার বিভিন্ন পঞ্জিকায় সময়ের সামান্য প্রভেদ হয়। তিথি পরিবর্তনের ক্ষেত্রে একটু বেশি সময়ের পার্থক্য থাকলেও শুভ সময়, যেমন অমৃতযোগ ও মাহেন্দ্রযোগের ক্ষেত্রে সময়ের পার্থক্য কয়েক সেকেন্ড মাত্র। বিভিন্ন তিথির পুজো শুরু এবং সমাপনের উল্লিখিত সময়ের মধ্যে অঞ্জলি দেওয়া যেতে পারে। এ ছাড়া শুভ সময় মেনে অঞ্জলি দিলে বিশেষ ফলপ্রাপ্তি হয়। দুর্গাপুজোর অঞ্জলি ঘিরে প্রায় সকল বাঙালি হিন্দুর মনেই বিশেষ আগ্রহ থাকে। এই একটি দিন আমরা অঞ্জলি দেওয়ার মাধ্যমে মাকে নিজেদের মনের কথা জানাই। পুষ্পাঞ্জলির মন্ত্র উচ্চারণে মনে এক বিশেষ শান্তি অনুভূত হয়। মনে হয় মা আমাদের কথা শুনবেন, আশীর্বাদ করবেন। জেনে নিন এই বছর অঞ্জলি দেওয়ার শুভ সময় কখন।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে–

অষ্টমী-

অষ্টমী তিথি আরম্ভ–

বাংলা– ১ কার্তিক, রবিবার।

ইংরেজি– ১৮ অক্টোবর, রবিবার।

সময়– সকাল ৮টা ৩০ মিনিট।

অষ্টমী তিথি শেষ–

বাংলা– ২ কার্তিক, সোমবার।

ইংরেজি– ১৯ অক্টোবর, সোমবার।

সময়– সকাল ১০টা ৫২ মিনিট।

সকাল ৯টা ২৭ মিনিটের মধ্যে, কিন্তু বারবেলানুরোধে ৭টা ৪ মিনিটের মধ্যে। পুনরায় ৮টা ৩০ মিনিট গতে ৯টা ২৭ মিনিটের মধ্যে।

শ্রীশ্রী শারদীয়া দুর্গাদেবীর মহাষ্টমী বিহিত পূজা, মহাষ্টম্যাদি কল্পারম্ভ। বীরাষ্টমী এবং মহাষ্টমীর ব্রতোপবাস।

গুপ্তপ্রেশ পঞ্জিকা অনুসারে–

অষ্টমী-

অষ্টমী তিথি আরম্ভ–

বাংলা– ৩০ আশ্বিন, রবিবার।

ইংরেজি– ১৮ অক্টোবর, রবিবার।

সময়– ভোর ৫টা ৫২ মিনিট ১০ সেকেন্ড।

অষ্টমী তিথি শেষ–

বাংলা– ১ কার্তিক, সোমবার।

ইংরেজি– ১৯ অক্টোবর, সোমবার।

সময়– সকাল ৭টা ৪৯ মিনিট ১৫ সেকেন্ড।

পূর্বাহ্ন ৭টা ৪৯ মিনিট ১৫ সেকেন্ডের মধ্যে কিন্তু সন্ধিপূজানুরোধে ৭টা ২৫ মিনিট ১৫ সেকেন্ডের মধ্যে। কালবেলানুরোধে ৭টা ৩ মিনিট ৫৬ সেকেন্ডের মধ্যে শ্রীশ্রী শারদীয়া দুর্গাদেবীর মহাষ্টম্যাদি কল্পারম্ভ এবং মহাষ্টমী বিহিত পূজা প্রশস্তা। বীরাষ্টমী এবং মহাষ্টমী ব্রতোপবাস।

দুই পঞ্জিকা মতে, অষ্টমীর তিথি থাকাকালীন যে কোনও সময়েই অঞ্জলি দেওয়া যেতে পারে। তবে আপনি কোথায় অঞ্জলি দিচ্ছেন এবং সেখানে তিথি থাকাকালীন কোন সময়ে অষ্টমীর পুজো হচ্ছে, সেটির উপর নির্ভর করে মায়ের কাছে পুষ্পাঞ্জলি দেওয়া।

Durga Puja Ashtami anjali Astrology

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy