দুর্গাপুজোর অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল অষ্টমীর পুজোয় অঞ্জলি দেওয়া। অষ্টমীর পুজো দেওয়ার সময় মনে হয় যেন সবচেয়ে সেরা পোশাকটা পরতে পারলে খুব ভাল হত। কিন্তু, ভাগ্যকে সহায় করতে রাশি অনুযায়ী নির্দিষ্ট রঙের পোশাক পরা খুব শুভ। কোন রাশি ব্যক্তির কী রঙের পোশাক পরে অঞ্জলি দেওয়া শুভ হবে, জেনে নিন।
কোন রাশির মানুষের কী রঙের পোশাক পরে অঞ্জলি দেওয়া উচিত?
মেষ– মেষ রাশির জাতক-জাতিকাদের লাল রঙের পোশাক পরা খুবই শুভ হবে।
আরও পড়ুন:
বৃষ– বৃষ রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে গাঢ় সবুজ এবং হালকা নীল রঙের পোশাক পরা শুভ।
মিথুন– মিথুন রাশির জাতক-জাতিকাদের হলুদ এবং সবুজ রং খুবই শুভ হবে।
কর্কট– কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য রুপোলি রঙের ছোঁয়া বা সাদা রঙের পোশাক পরা খুবই শুভ।
সিংহ– সিংহ রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে হলুদ, কমলা, লাল এবং সোনালি রঙের পোশাক পরা শুভ।
কন্যা– কন্যা রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে সবুজ, গাঢ় নীল এবং বাদামি রঙের পোশাক পরা খুবই শুভ হবে।
আরও পড়ুন:
তুলা– তুলা রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে সাদা এবং হলুদ রং খুব শুভ হবে।
বৃশ্চিক– বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জন্য মেরুন এবং লাল রঙের পোশাক পরা শুভ।
ধনু– ধনু রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে নীল এবং বেগনি রঙের পোশাক শুভ হবে।
মকর– মকর রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে ধূসর এবং বাদামি রঙের পোশাক শুভ হবে।
কুম্ভ– কুম্ভ রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে নীল রঙের পোশাক শুভ হবে।
মীন– মীন রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে হলুদ, নীল এবং সাদা রঙের পোশাক শুভ হবে।