চলতি বছর বিশ্বকর্মা পুজো ঘিরে মানুষের মনে সংশয়ের শেষ নেই। প্রায় প্রতি বছর ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো পালিত হয়। কিন্তু চলতি বছর ১৮ সেপ্টেম্বর পড়ছে এই পুজো। এমনটা হওয়ার নেপথ্যে রয়েছে বিশেষ কারণ। বিশ্বকর্মার পুজোর দিন ঠিক করা হয় সূর্যের গতির উপর নির্ভর করে। যে বছর ভাদ্র মাসের সংক্রান্তি ১৮ সেপ্টেম্বর পড়ে, সেই বছর বিশ্বকর্মা পুজোও ১৮ তারিখ পালিত হয়। বিশ্বকর্মা দেবশিল্পী। স্থাপত্য, শিল্প এবং সৃষ্টি করাই হল বিশ্বকর্মার কর্ম। বহু কর্মক্ষেত্রে বিশ্বকর্মার পুজো করা হয়। তবে কেবল পুজো করলে চলবে না, অফিসের ডেস্কের উপরও বিশেষ নজর রাখতে হবে। শাস্ত্র জানাচ্ছে, বিশ্বকর্মা পুজোর আগে অফিসের ডেস্ক থেকে সরিয়ে ফেলতে হবে বিশেষ কিছু জিনিস। সে সম্বন্ধে জেনে নিন।
আরও পড়ুন:
বিশ্বকর্মা পুজোর আগে অফিসের ডেস্ক থেকে কোন জিনিসগুলি সরিয়ে ফেলবেন?
ভাঙা জিনিস: অফিসের ডেস্কে কোনও ভাঙাচোরা জিনিস পড়ে থাকলে সেটি বিশ্বকর্মা পুজোর আগে সরিয়ে ফেলুন। কাজে লাগে না, ভাঙা জিনিস ডেস্কে জমিয়ে রাখা শুভ নয়। এতে কাজের উপর কুপ্রভাব পড়ে বলে বিশ্বাস।
কাগজপত্র: বহু মানুষেরই কাজের ডেস্কে কাগজের পাহাড় জমে থাকতে দেখা যায়। সেগুলি কাজে লাগলে অন্য ব্যাপার। তবে কাজে যদি না লাগে আর সেগুলির প্রয়োজন যদি ফুড়িয়ে যায়, তা হলে ফেলে দেওয়াই ভাল হবে বলে জানাচ্ছে শাস্ত্র।
আরও পড়ুন:
ধুলোময়লা: বিশ্বকর্মা পুজোর আগে কাজের ডেস্ক পরিষ্কার করা আবশ্যিক। সেখানে ধুলোময়লা জমিয়ে রাখা যাবে না। সাধারণ সময়েও মাঝেমধ্যে কাজের ডেস্ক পরিষ্কার করতে পারলে ভাল হয়।
খারাপ বৈদ্যুতিন যন্ত্র: কাজের ডেস্কে কোনও খারাপ বৈদ্যুতিন যন্ত্র জমিয়ে রাখা যাবে না। এতে কর্মদক্ষতার উপর কুপ্রভাব পড়ে। কাজের প্রতি আলস্য এসে যায়। কোনও কাজই নির্ভুল ভাবে করে ওঠা যায় না।