কোজাগরী লক্ষ্মীপুজো মানেই ভোগের থালায় নারকেলের নাড়ু চাই-ই চাই। কিন্তু নাড়ু বানানোর আসল ঝক্কিটা হল নারকেল কোরানো। ঘণ্টার পর ঘণ্টা বসে কুরুনি দিয়ে নারকেল কোরা, হাতে ফোসকা পড়া— এই ঝামেলার জন্য অনেকেই পুজোর আগে নাড়ু বানানো এড়িয়ে যান। অনেকে আবার বাজার থেকে চড়া দামে নাড়ু কিনে আনেন। তবে সেই নাড়ুর তেমন স্বাদ হয় না। কিন্তু জানেন কি, নারকেল না কুরেও দোকানের মতো ঝরঝরে নাড়ু বানানো যায়?
১. মিক্সিতে কোরানো: প্রথমে নারকেলটিকে দু'ভাগে ভাগ করে নিন। এর পর গ্যাস জ্বালিয়ে, নারকেলের শক্ত খোলার দিকটি আগুনের উপর রাখুন। শক্ত খোলার দিকটি পুড়ে একেবারে কালো হয়ে গেলে গ্যাস বন্ধ করে দিন। একটি পাত্রে ঠান্ডা জল নিয়ে ডুবিয়ে রাখুন কিছুক্ষণ। এর পর ছুরি দিয়ে সামান্য খোঁচা দিলেই নারকেলের শাঁস ধীরে ধীরে শক্ত খোলা থেকে বেরিয়ে আসবে। নারকেল ছোট টুকরো করে কেটে মিক্সিতে একবার ঘুরিয়ে নিন। একদম কোরানোর মতোই ঝুরি হয়ে যাবে, সময় বাঁচবে অনেকখানি।
আরও পড়ুন:
২. ফ্রোজেন নারকেল: ফ্রোজেন গ্রেটেড নারকেল কিনেও নাড়ু বানাতে পারেন। বিভিন্ন অনলাইন সাইটে ফ্রোজেন নারকেল কোরা পাওয়া যায়। সেই নারকেল শুধু কড়াইতে দিয়ে গুড় বা চিনি দিয়ে পাক দিলেই তৈরি নাড়ু।
৩. নারকেলগুঁড়ো দিয়ে: মিষ্টির দোকানে যে শুকনো নারকেলগুঁড়ো পাওয়া যায়, তা দিয়েও নাড়ু হয় দুর্দান্ত। কড়াইয়ে ঘি গরম করে তাতে নারকেলগুঁড়ো হালকা ভেজে নিয়ে দুধ, চিনি আর গুঁড়ো দুধ দিয়ে ভাল করে পাক দিয়ে দিন। তার পর নাড়ুর আকারে গড়ে নিলেই আধ ঘণ্টায় তৈরি হয়ে যাবে প্রসাদের নাড়ু।
তাই এ বার আর কোরানোর ভয়ে পিছিয়ে না থেকে, সহজ পদ্ধতিতেই বানিয়ে ফেলুন লক্ষ্মীপুজোর স্পেশাল নারকেল নাড়ু।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- লক্ষ্মীপুজো যে কেবল পশ্চিমবঙ্গেই হয় তা নয়, দেশের নানা প্রান্তে হয়, তবে পুজোর আচার ভিন্ন। মহারাষ্ট্রে তা লক্ষ্মী পূজন, গুজরাতে আবার চোপড়া পূজন। ওড়িশায় তা-ই গজলক্ষ্মীর আরাধনা। কোন রাজ্যে কেমন ভাবে লক্ষ্মী পুজো হয়?
- উত্তমকুমার নিষ্ঠাভরে বাড়ির লক্ষ্মীপুজো করতেন। তাই এই পুজোর নামই হয়ে গিয়েছিল ‘উত্তমকুমারের বাড়ির পুজো’। এখনও এই পুজো এ ভাবেই পরিচিত। পুজোর ঐতিহ্য এবং রীতি নিয়ে আনন্দবাজার ডট কম-এর সঙ্গে আড্ডা দিলেন উত্তম কুমারের ভাইঝি ও নাতনি।
- সময় করে বসে পুজোর জন্য আলপনা দেওয়া এক প্রকার বন্ধই হয়ে গিয়েছিল। শহরে তো বটেই, মফস্সলেও। ইদানীং সমাজমাধ্যমের রিলে হাতপাখা থেকে শুরু করে পুরনো শাড়ি, চায়ের টেবিল থেকে ডায়েরির মলাট কিংবা বসার ঘরের মেঝে, সর্বত্র আলপনা দিচ্ছেন হুজুগে মানুষজন।
-
শতবর্ষপ্রাচীন প্রতিমার পুজোর ভোগে ১০ রকমের খাবার! দেবাদৃতার ঘরোয়া লক্ষ্মীপুজো ঠিক কেমন হল
-
ঘরোয়া ভাবে মেয়েকে সঙ্গে নিয়ে এ বার লক্ষ্মীপুজো শ্রীলেখার! দেবীর কাছে কোন বিশেষ প্রার্থনা করবেন তিনি?
-
‘মায়ের পছন্দ না হলে আমার হাত দিয়ে অন্য কিছু করান,’ অপরাজিতার বাড়ির লক্ষ্মীপুজোয় এ বার কী কী আয়োজন?
-
কেন জোড়া ইলিশ দেওয়া হয় লক্ষ্মীপুজোয়? তেল-মশলা ছাড়াই বানানো হয় ভোগপ্রসাদ, রন্ধনের নিয়মও আলাদা
-
লক্ষ্মীলাভে কেন পিছিয়ে বাংলা ছবি, কোন পথে আসবে সমৃদ্ধি? কী বলছেন প্রযোজক-পরিচালক-অভিনেতারা