Advertisement
E-Paper

নেই লাইসেন্স, এসইউভি নিয়ে খাবার দোকানে ধাক্কা তরুণীর! ফুটন্ত তেল ছিটকে দগ্ধ তিন, ভিডিয়ো প্রকাশ্যে

লাইসেন্সের বালাই নেই। এসইউভি নিয়ে পথে নেমে পড়েছিলেন তরুণী। নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারেন একটি খাবার দোকানে। কড়াই থেকে ফুটন্ত তেল ছিটকে গুরুতর ভাবে দগ্ধ হন তিন ব্যক্তি। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাঁরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৬ ০৯:২০
CCTV captures SUV rams into Bengaluru eatery, three injured

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

খাবারের দোকানে আচমকা ধাক্কা মারে একটি এসইউভি। এর ফলে কড়াই থেকে ফুটন্ত গরম তেল ছিটকে গুরুতর ভাবে দগ্ধ হন তিন জন। বেঙ্গালুরুর উপকণ্ঠে ব্যানারঘাটা নামে একটি অঞ্চলে দুর্ঘটনাটি ঘটে।

সংবাদ প্রতিবেদন অনুসারে, আহতদের বাসবরাজ, মুনিকৃষ্ণ এবং মঞ্জেশ নামে শনাক্ত করা হয়েছে। তাঁরা সকলেই ওই খাবার দোকানটির কর্মচারী। তিন জনকে দ্রুত একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। ওই তিন জন ছাড়াও আর কেউ সামান্য হলেও দগ্ধ হয়েছেন কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি।

পুলিশ সূত্রে খবর, এক তরুণী গাড়িটি চালাচ্ছিলেন। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। দ্রুত গতিতে গাড়িটি প্রথমে রাস্তার পাশে পার্ক করা কয়েকটি মোটরবাইককে ধাক্কা দেয়। এর পর খাবারের দোকানের সামনের অংশটিতে সজোরে আছড়ে পড়ে।

গাড়িটিতে ‘এল’ (লার্নার) স্টিকার সাঁটা ছিল বলে জানা গিয়েছে। অর্থাৎ, চালক শিক্ষানবিশ। এখনও ঠিকমতো গাড়ি চালানো শেখেননি তিনি। পাননি লাইসেন্স। সে কারণেই এমন কাণ্ড ঘটিয়েছেন তরুণী, এমনটাই অনুমান করা হচ্ছে। বিষয়টিকে কেন্দ্র করে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

গত ২৮ অক্টোবর দুপুর নাগাদ ঘটে এই দুর্ঘটনা। সিসিটিভি ফুটেজ থেকে ঘটনাটির ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ‘ধ্যানেন্দ্রজে’ নামের একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে ঘটনাটির ভিডিয়ো পোস্ট করা হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভিডিয়োটিতে দেখা গিয়েছে, একটি দোকানের সামনে বেশ কিছু লোকজন রয়েছেন। আচমকা একটি এসইউভি এসে প্রথমে কয়েকটি দু’চাকায় এবং পরে দোকানটিতেই সজোরে ধাক্কা মারে। দোকান থেকে আর্তনাদ করতে করতে বেরিয়ে আসেন জনা তিনেক ব্যক্তি। ঘটনা দেখে উপস্থিত সকলে চোটপাট শুরু করেন। গাড়িটি থেকে বেরিয়ে আসেন এক তরুণী। গাড়ির ভিতরে থাকা ব্যক্তির প্রতিও রাগারাগি শুরু করেন এক তরুণ। ভিডিয়োটি এখানেই শেষ হয়ে যায়।

ঘটনার ভিডিয়োটি দেখে ক্ষোভে ফেটে পড়েছেন সমাজমাধ্যম ব্যবহারকারীদের। যে তরুণী গাড়ি চালাচ্ছিলেন তাঁর কঠোর শাস্তির দাবি করেছেন তাঁরা। তীব্র সমালোচনার মুখে পড়েছে তাঁর দায়িত্বজ্ঞানহীনতা।

Burn SUV Accident

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy