Advertisement
E-Paper

সুন্দরীর শর্তে ভেস্তে গেল রোম্যান্স! প্রথম ডেটেই বেয়াড়া আবদার শুনে পিছু হটলেন তরুণ, কী ঘটেছিল?

এই প্রথম পরস্পরের মুখোমুখি হয়েছিলেন তাঁরা। বেশ ভালই সময় কাটছিল। হঠাৎই ওই তরুণী এমন একটি কথা বলে বসেন, যা শুনে তাজ্জব বনে যান তরুণ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৬ ০৭:৫৮
In a viral post man shares weird first date experience after partner turns down romantic relationship

ছবি: এআই সহায়তায় তৈরি।

আজকাল নতুন প্রজন্মের ছেলেমেয়েরা প্রায়ই ডেটে যান। এতে অনেকে যেমন সুন্দর সময় কাটান, সম্পর্ক এগিয়েও নিয়ে চলেন এ ভাবেই। আবার এই ঘটনার ব্যতিক্রমও ঘটে। কারও কারও অভিজ্ঞতা ভাল হয় না। সম্প্রতি সমাজমাধ্যমে করা পোস্টে এমনই একটি ঘটনা ভাগ করে নিয়েছেন এক তরুণ।

ভাইরাল হওয়া পোস্টটিতে তরুণ জানিয়েছেন, প্রথম ডেট বেশ ভালই চলছিল। কিন্তু, হঠাৎই তাঁর সঙ্গিনী এমন এক কথা বলে বসেন, যা শোনার পর প্রায় মিনিট দশেক মুখে কথা জোগাচ্ছিল তাঁর!

তরুণ জানিয়েছেন, একটি ডেটিং অ্যাপের মাধ্যমে তরুণীর সঙ্গে আলাপ হয়েছিল তাঁর। দেখা করার দিন কয়েক আগে থেকে, বেশ কিছু সময় ধরেই কথা চলছিল তাঁদের মধ্যে। নিজেদের পছন্দ-অপছন্দের বিষয়গুলি নিয়ে আলোচনা করতেন তাঁরা। টুকটাক ফ্লার্টিংও চলত। দেখা করার পর কথাবার্তা এতটাই সাবলীল ভাবে চলছিল যে, সময়ের খেয়ালই ছিল না। কিন্তু, খানিক বাদে উল্টো দিকের মানুষটির একটি মাত্র কথা পুরো পরিস্থিতি বদলে দেয়।

তরুণের দাবি, একটি রোম্যান্টিক সম্পর্ক গড়ে উঠছে এমনটাই আশা করেছিলেন তিনি। পছন্দের মানুষ খুঁজে পেয়েছেন বলেও মনে হয়েছিল তাঁর। কিন্তু, তরুণীর শর্তে হতাশ হয়ে পড়েন তিনি। আসলে তরুণী জানান, দীর্ঘ দিন একটি সম্পর্কে থাকার পর সম্প্রতি ডেটিং অ্যাপে যোগ দিয়েছেন তিনি। এখনই কোনও রোম্যান্টিক সম্পর্কে জড়িয়ে পড়তে নারাজ। এক জন ভাল বন্ধুরই সন্ধানে আছেন তিনি।

এই কথা শুনেই তাঁর আশাভঙ্গ হয় বলে জানিয়েছেন তরুণ। বিষয়টি যে তিনি মেনে নিতে পারবেন না, সরাসরি তা জানিয়েও দেন তরুণীকে। সমাজমাধ্যম রেডিটে ‘ইন্ডিয়ানগার্লসঅনটিন্ডার’ নামের অ্যাকাউন্ট থেকে ঘটনাটি ভাগ করে নেওয়া হয়েছে। যদিও ঘটনাটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ঘটনা জেনে নানা রকম মন্তব্য করেছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। কারও কারও মতে, তরুণী যে পুরো বিষয়টি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, সেটি খুবই ভাল। এর ফলে সহজে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়েছে তরুণের পক্ষে। আবার কারও মতে, শুধু বন্ধুই খুঁজলে ডেটিং অ্যাপে কেন রয়েছেন তরুণী!

date

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy