Advertisement
E-Paper

ইউ-টার্নে বেসামাল, উল্টে গেল ট্রাক, স্টিলের পাইপের স্তূপে চাপা পড়ে মৃত্যু প্রৌঢ় স্কুটারচালকের! ভাইরাল ভিডিয়ো

বালানগরে রাস্তায় স্কুটার নিয়ে ইউ-টার্ন নেন প্রৌঢ়ও। তাঁর পাশেই ছিল স্টিলের পাইপবোঝাই ছোট ট্রাক। সেই সময়েই দুর্ঘটনাটি ঘটে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৬ ১৫:১৩
accident

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

স্কুটার নিয়ে কারখানায় যাচ্ছিলেন ৫৬ বছর বয়সি ব্যবসায়ী। যাত্রাপথে হাড়হিম করা দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ গেল তাঁর। স্কুটারের পাশ দিয়েই এগিয়ে যাচ্ছিল স্টিলের পাইপবোঝাই একটি ছোট ট্রাক। অতিরিক্ত ভারে টাল সামলাতে না পেরে ট্রাকটি উল্টে পড়ল স্কুটারচালকের উপর। ভয়ঙ্কর সেই দুর্ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ঘটনাটি হায়দরাবাদের বালানগরে ঘটেছে। প্রৌঢ় বৃহস্পতিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ স্কুটার নিয়ে শাপুর থেকে আমিরপাটে সোনার কারখানায় যাচ্ছিলেন। বালানগরের রাস্তায় ইউ-টার্ন নেন প্রৌঢ়। তাঁর পাশেই ছিল স্টিলের পাইপবোঝাই একটি ছোট ট্রাক। সেটিও প্রায় একই সময়ে ইউ-টার্ন নেয়। তখনই দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই প্রাণ হারান প্রৌঢ়। প্রৌঢ়ের মৃতদেহ নিকটবর্তী সরকারি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ট্রাকচালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে স্থানীয় থানার পুলিশ। একই সঙ্গে সেই ট্রাকের মালিক এবং পাইপগুলি যাঁর কাছে নিয়ে যাওয়া হচ্ছিল, তাঁদের নামেও অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ট্রাকটি বাজেয়াপ্ত করেছে।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ব্যস্ত রাস্তা। ছুটে চলেছে একের পর এক গাড়ি। রাস্তার মাঝের ফাঁকা জায়গা দিয়ে একের পর এক গাড়ি ইউ-টার্ন নিচ্ছে। গাড়ির ভিড় থাকলেও, রাস্তা চওড়া হওয়ায় সে ভাবে যানজট হচ্ছে না। স্টিলের পাইপবোঝাই একটি ছোট ট্রাককে দেখা গেল। পাশেই এগিয়ে এল একটি স্কুটার। ইউ-টার্ন নিয়েই ট্রাকটি ভারসাম্য হারাল। পাইপ-সহ উল্টে পড়ল ট্রাকটি। পাশ দিয়েই স্কুটার নিয়ে যাচ্ছিলেন প্রৌঢ়। তিনি কিছু বোঝার আগেই ট্রাকটির পাইপগুলি প্রৌঢ়ের উপর উল্টে পড়ে গেল। প্রত্যক্ষদর্শীরা ভয়ঙ্কর সেই দৃশ্য দেখে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে রইলেন। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘নেক্সটমিনিনিউজ়৭’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিকের নজর কেড়েছে ভিডিয়োটি। প্রতিক্রিয়া এবং মন্তব্যের ঝড় উঠেছে। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘ভয়ঙ্কর!’’ অপর এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘কী অবস্থা!’’

Viral Video Road Accident Car Accident hyderabad

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy