Advertisement
E-Paper

তির বেগে পড়ুয়াদের স্কুলবাসে উঠল সারমেয়, নামাতে কালঘাম ছুটল মালিকেরও! তার পর? ভাইরাল ভিডিয়ো

ভিডিয়োয় ধরা পড়েছে কুকুরটি বাড়ি থেকে বেরিয়ে দৌড় লাগায় বাসের দিকে। লেজ নাড়াতে নাড়াতে উঠেও পড়ল যানটিতে। পিছন ছুটলেন সারমেয়র মালিক।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:২০

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

এলাকায় বাচ্চাদের তোলার জন্য এসেছে স্কুলবাস। এক সারমেয়র সেই বাসে চাপার ইচ্ছা জাগল। বাড়ি থেকে বেরিয়ে দৌড় লাগাল বাসের দিকে। বাসের সামনে গিয়ে লেজ নাড়াতে নাড়াতে উঠেও পড়ল। পিছনে দৌড় লাগালেন কুকুর মালিক। তার পর? সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তায় দাঁড়িয়ে রয়েছে হলুদ রঙের স্কুলবাস। দু’জন পড়ুয়া বাসটিতে উঠে গেল। তাদের পিছনে দৌড়ে গেল এক গোল্ডেন রিট্রিভার প্রজাতির কুকুর। কিন্তু সারমেয়টি পড়ুয়াদের কামড়ানোর জন্য নয়, তাদের সঙ্গে বাসে চাপার জন্য সে দিকে দৌড় লাগাল। কুকুরটির পিছনে ছুটতে লাগলেন সেটির মালিক। কুকুরটি দৌড়ে গিয়ে লেজ নাড়িয়ে স্কুলবাসে উঠে পড়ল। দেখে মনে হল, বাসে উঠতে পেরে বেজায় খুশি সেটি। তরুণীও পোষ্যকে ধাওয়া করে স্কুলবাসে উঠলেন। তার পর জোর করে সেটিকে বাস থেকে নামিয়ে আনলেন তরুণী। কুকুরটি ঘরে ফিরতে নারাজ। বাইরে ঘুরে বেড়ানোতেই মন পড়ে রয়েছে সেটির। বাস থেকে নেমে কিছু ক্ষণ লাফালাফি করে সেটি দৌড় লাগালো রাস্তার অন্য প্রান্তে। তরুণী আবারও সেটিকে ধরার জন্য দৌড়তে লাগলেন। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘নিউজ়_৮’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রায় চার হাজার বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। প্রতিক্রিয়া এবং মন্তব্যের ঝড় উঠেছে। কুকুরটির কাণ্ড দেখে মজা পেয়েছে নেটপাড়া। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘কুকুরটি নতুন বন্ধু বানাতে চায়।’’ অপর এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘কুকুর বলে কি স্কুলে যেতে ইচ্ছা করে না।’’

Viral Video Dog animal video Golden Retriever

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy