Advertisement
E-Paper

স্নানের পোশাকে মেট্রোয়! তোয়ালে বসনা তরুণীকে দেখে লজ্জা পেলেন যাত্রীরাই, ভাইরাল ভিডিয়োয় সমালোচনার ঝড়

ভিডিয়োয় দেখা গিয়েছে, ওই তরুণী মেট্রোর একটি আসনে বসে রয়েছেন। তাঁর মাথায় একটি সাদা তোয়ালে জড়ানো। শরীরেও তোয়ালের পোশাক। সঙ্গে থাকা প্রসাধনী ব্যবহার করে রূপচর্চা করছেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৬ ০৭:২৮
Video shows woman travels in metro wearing a bathrobe

ছবি: এক্স থেকে নেওয়া।

দিল্লি মেট্রো হোক বা অন্য কোনও শহরের মেট্রো, প্রতি দিনই কোনও না কোনও ঘটনা মানুষের নজর কাড়ে। কখনও কাউকে নাচতে দেখা যায়, আবার কখনও কারও অদ্ভুত সব কাণ্ডকারখানা সমাজমাধ্যমে আলোচনার বিষয় হয়ে ওঠে। সম্প্রতি মেট্রোর তেমনই একটি ভিডিয়ো নেটপাড়ার দৃষ্টি আকর্ষণ করেছে। ভিডিয়োয় দেখা গিয়েছে, এক তরুণী যাত্রী শরীরে কেবল তোয়ালের তৈরি স্নানপোশাক পরে মেট্রোয় সফর করছেন। সাজগোজও করছেন যাত্রাপথে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোন শহরের মেট্রোয় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

ভিডিয়োয় দেখা গিয়েছে, ওই তরুণী মেট্রোর একটি আসনে বসে রয়েছেন। তাঁর মাথায় একটি সাদা তোয়ালে জড়ানো। শরীরেও তোয়ালের তৈরি স্নানপোশাক। সঙ্গে থাকা প্রসাধনী ব্যবহার করে রূপচর্চা করছেন তিনি। তরুণীকে দেখে মনে হচ্ছে সদ্য স্নান সেরে সরাসরি বাড়ি থেকে বেরিয়ে মেট্রোয় উঠে পড়েছেন। আর তাঁর দিকে হতবাক হয়ে দেখছেন আশেপাশের যাত্রীরা। অনেকে আবার হাসাহাসিও করছেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। তরুণীর এই অদ্ভুত আচরণ সমাজমাধ্যমে আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে।

ভাইরাল ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার মজার মজার মন্তব্যও করেছেন অনেকে। স্নানের পোশাকে মেট্রোয় ওঠার জন্য তরুণীর সমালোচনা করেও সরব হয়েছেন নেটাগরিকদের একাংশ।

Viral Video metro woman Passenger

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy