Advertisement
E-Paper

খোলা আকাশের নীচে প্রেমিকের ঠোঁটে ঠোঁট! স্ত্রীকে অন্যের বাহুলগ্না দেখে ‘পরিণত’ আচরণ করলেন স্বামী, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি ক্যাফে জাতীয় জায়গায় খোলা আকাশের নীচে দাঁড়িয়ে রয়েছেন এক তরুণ এবং তরুণী। একে অপরকে চুমু খাচ্ছেন। হঠাৎই সেখানে পৌঁছে যান অন্য এক যুবক। যুবককে দেখে সতর্ক হয়ে যান তরুণ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ জুলাই ২০২৬ ০৮:০৫
Viral Video claims a man catches wife with another man but shows maturity

ছবি: ইনস্টাগ্রাম।

অন্যের বাহুলগ্না স্ত্রী। ঠোঁটে ঠোঁট রেখে চুমু খাচ্ছেন প্রেমিককে। হঠাৎ পৌঁছে গেলেন স্বামী। স্ত্রীকে অন্যের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখেও কিছু বললেন না। শান্তই থাকলেন। তার পর স্ত্রী এবং তাঁর প্রেমিকের সঙ্গে নিজস্বী তুলে চলে গেলেন সেখান থেকে। তেমনটাই দাবি করে একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি ক্যাফে জাতীয় জায়গায় খোলা আকাশের নীচে দাঁড়িয়ে রয়েছেন এক তরুণ এবং তরুণী। একে অপরকে চুমু খাচ্ছেন। হঠাৎই সেখানে পৌঁছে যান অন্য এক যুবক। যুবককে দেখে সতর্ক হয়ে যান তরুণ। তরুণীর ঠোঁট থেকে ঠোঁট সরিয়ে নেন। যুবককে দেখে তরুণীরও অভিব্যক্তি বদলে যায়। যুবকের সামনে হাতজোড় করে ক্ষমা চাইতে থাকেন তিনি। কিন্তু যুবক শান্তই ছিলেন। তরুণী এবং তরুণের সঙ্গে হাসিমুখে ছবি তোলেন তিনি। এর পর তাঁদের কিছু কথা বলে সেখান থেকে চলে যান। এর পর কান্নায় ভেঙে পড়েন তরুণী। তবে যুবক শান্ত ভাবে ঘটনাস্থল ছেড়ে বেরিয়ে যান। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভিডিয়োয় দাবি, তরুণী এবং যুবক সম্পর্কে স্বামী-স্ত্রী এবং তরুণ ওই বধূর প্রেমিক। স্ত্রী পরকীয়ায় মত্ত থাকার সময় তাঁকে হাতেনাতে ধরে ফেলেন যুবক।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘অশ্লীলব্রো’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। বিষয়টি নিয়ে বিরক্তিও প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘যুবকের জন্য খারাপ লাগছে। কিন্তু তিনি যে ভাবে প্রতিক্রিয়া দেখিয়েছেন, তা একটি পরিণত মানুষের লক্ষণ।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘স্ত্রীকে ছেড়ে চলে গিয়ে ভাল করেছেন যুবক। এর পর আর ওই সম্পর্কে থাকার মানে হয় না।’’ তবে নেটাগরিকদের অনেকে আবার ঘটনাটির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এক নেট ব্যবহারকারী লিখেছেন, ‘‘কেমন যেন রহস্যের গন্ধ পাচ্ছি। পুরো বিষয়টি সাজানো না তো? হয়তো কোনও শুটিংয়ের অংশ।’’

Viral Video Extra Marital Affair kiss

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy