ইরানের সঙ্গে লাগাতার যুদ্ধে কবে ইতি ঘটবে? আদৌ ইরান ও আমেরিকা যুদ্ধ বন্ধের ব্যাপারে কোনও সমঝোতায় পৌঁছোতে পারবে তো? এমন নানা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। সেই আবহে আবার যুদ্ধ বন্ধের কথা শোনা গেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠে। তবে কী ভাবে এই যুদ্ধ বন্ধ হবে সে বিষয়ে বিশদে কিছু বলতে চাননি ট্রাম্প।
কানসাস সিটির রেডিয়ো স্টেশন কেসিএমও-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পের কণ্ঠে শোনা যায় ইরান যুদ্ধের প্রসঙ্গ। তিনি বলেন, ‘‘খুব শীঘ্রই যুদ্ধ বন্ধ হবে।’’ তার পরেই মার্কিন প্রেসিডেন্টের সংযোজন, ‘‘পারমাণবিক অস্ত্র কখনওই তৈরি হবে না, আমাদের তেমন একটা নিশ্চয়তার প্রয়োজন রয়েছে।’’ একই সঙ্গে পুনর্ব্যক্ত করেন, আমেরিকায় আসন্ন নির্বাচনের আগে মার্কিন বাহিনী আর ইরানের উপর হামলা চালাবে না।
আগামী ৩ নভেম্বর আমেরিকায় মধ্যবর্তী নির্বাচন। সেই নির্বাচনের ফলাফলের উপর নির্ভর করছে, মার্কিন কংগ্রেসে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির আধিপত্য থাকবে কি না। ইরান আক্রমণের পর পশ্চিম এশিয়ায় যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে, তা নিয়ে আমেরিকার অন্দরে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ রয়েছে। দিন দিন নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও বাড়ছে। ট্রাম্পের যুদ্ধনীতিতে তাই অনেকেই অখুশি। তবে ট্রাম্পের সিদ্ধান্তে খুশিও অনেকে। সেই পরিস্থিতিতে জনমত বোঝার জন্য মধ্যবর্তী নির্বাচনকে পাখির চোখ হিসেবে দেখছেন ট্রাম্প। অনেকের মতে, এই নির্বাচনের ফলের উপরই নির্ভর করছে ইরানের বিরুদ্ধে ট্রাম্পের যুদ্ধনীতিতে কোনও বদল হবে কি না!
আরও পড়ুন:
তবে এর মধ্যেই তেহরানের সঙ্গে আবার শান্তি আলোচনায় বসার ইচ্ছা প্রকাশও করেছে ওয়াশিংটন। নতুন করে শান্তি আলোচনা শুরু করতে চেয়ে ইতিমধ্যেই ইরানকে চিঠি দিয়েছে আমেরিকা। ট্রাম্পের নির্দেশে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজ়াইকে ওই চিঠি পাঠিয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। ভান্স তাঁর চিঠিতে শান্তি আলোচনার বিষয়ে নির্দিষ্ট কোনও পূর্বশর্ত দেননি। বরং শান্তিপ্রক্রিয়ার সম্ভাব্য কাঠামোর উপর জোর দেওয়া হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
- আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
- শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
-
২০:০৬
মার্কিন ভোটের পরেই ভারত-সহ চার দেশের জন্য হরমুজ় প্রণালী খুলল ইরান! হুমকি পশ্চিম এশিয়ায় ট্রাম্পের বন্ধুদের -
‘১০ মিনিটে ধ্বংস করতে পারি’! মোজতবার সতর্কবার্তার পর ইরানকে পাল্টা হুঁশিয়ারি ট্রাম্পের, বলে দিলেন সম্ভাব্য লক্ষ্যবস্তুও
-
দু’দশক পরে ইরাক থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করছে আমেরিকা! ইরানের বিরুদ্ধে অভিযানের আগে নতুন কৌশল?
-
আমেরিকা আবার হামলা শুরু করলে যুদ্ধ ছড়াবে ভারত মহাসাগরে! ট্রাম্পকে হুমকি দিলেন মোজ়তবার মুখপাত্র
-
খার্গ দ্বীপে ইরানের তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা? দাবি-পাল্টা দাবির মাঝে চুপ তেহরান-ওয়াশিংটন