হরমুজ়ে আমেরিকা-ইরান সংঘাতের আবহে এ বার সরকারি সেনাকে হটিয়ে ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোচা দখল করল হুথি বিদ্রোহী বাহিনী। টানা এক সপ্তাহ মরণপণ লড়াইয়ে মোচার পতনের ফলে ইরানের মদতেপুষ্ট ওই শিয়া সশস্ত্র গোষ্ঠীটির পক্ষে বাব আল-মান্দের প্রণালীর উপর নিরঙ্কুশ কর্তৃত্ব প্রতিষ্ঠা আরও সহজ হল বলে মনে করছেন সামরিক পর্যবেক্ষকদের একাংশ।
এক দিকে আরব উপদ্বীপের ইয়েমেন। অন্য দিকে, আফ্রিকার জিবুতি ও এরিট্রিয়ার মধ্যবর্তী এই সরু জলপথটি বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। জুলাইয়ের তৃতীয় সপ্তাহে লোহিত সাগর-এডেন উপসাগর-আরব সাগরের সংযোগ রক্ষাকারী বাব এল-মান্দেব প্রণালীতে সৌদি আরবের তেলবাহী জাহাজের উপর নৌ-অবরোধ ঘোষণা করেছিল হুথি। এর পরে তারা একাধিক বার সৌদি ও ভারতীয় পতাকাবাহী জাহাজে হামলাও চালিয়েছে। গত এক সপ্তাহে হুথি বাহিনীর সঙ্গে লড়াইয়ে কোণঠাসা ইয়েমেন সেনা কার্যত লোহিত সাগরের উপকূলবর্তী অধিকাংশ এলাকারই দখল হারিয়েছে। হুথি বাহিনীর হাতে তাইজ, পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় এলাকা, আল-জাউফ, মারিব, আল-দালির পতনও সময়ের অপেক্ষা বলে মনে করা হচ্ছে।
এমন পরিস্থিতি তৈরি হয়ে বাব আল-মান্দেব প্রণালী দিয়ে জাহাজ চলাচল পুরোপুরি হুথির নিয়ন্ত্রণে চলে যাবে। সৌদি-সহ পশ্চিম অন্যান্য দেশ থেকে জ্বালানি তেল ও গ্যাস আন্তর্জাতিক বাজারে পৌঁছানোর ক্ষেত্রে হরমুজ় প্রণালির পরে লোহিত সাগর ও বাব আল-মান্দেব গুরুত্বপূর্ণ জলপথ। গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা-ইজ়রায়েলের সঙ্গে ইরানের সংঘাত শুরু হওয়ার পরে হরমুজ় প্রণালীতে তেলবাহী জাহাজ চলাচল কার্যত তলানিতে ঠেকেছিল। সে সময় থেকেই পশ্চিম এশিয়ার সঙ্গে পণ্য-যোগাযোগের অন্যতম বিকল্প পথ হয়ে উঠেছিল বাব এল-মান্দেব। কিন্তু হুথি বাহিনীর ধারাবাহিক হামলা ওই জলপথের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। লোহিত সাগরের সঙ্গে আরব সাগরের সংযোগরক্ষাকারী প্রণালী বন্ধ হয়ে গেলেও ভারত মহাসাগরের বিকল্প পথে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলিতে তেল পরিবহণ সম্ভব (বস্তুত, এখন থেকেই সে প্রক্রিয়া আংশিক ভাবে শুরু হয়েছে)। কিন্তু দূরত্ব অনেক বেশি হওয়ায় খরচ বাড়ে অনেকটাই।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
- আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
- শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
-
২০:০৬
মার্কিন ভোটের পরেই ভারত-সহ চার দেশের জন্য হরমুজ় প্রণালী খুলল ইরান! হুমকি পশ্চিম এশিয়ায় ট্রাম্পের বন্ধুদের -
‘১০ মিনিটে ধ্বংস করতে পারি’! মোজতবার সতর্কবার্তার পর ইরানকে পাল্টা হুঁশিয়ারি ট্রাম্পের, বলে দিলেন সম্ভাব্য লক্ষ্যবস্তুও
-
দু’দশক পরে ইরাক থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করছে আমেরিকা! ইরানের বিরুদ্ধে অভিযানের আগে নতুন কৌশল?
-
আমেরিকা আবার হামলা শুরু করলে যুদ্ধ ছড়াবে ভারত মহাসাগরে! ট্রাম্পকে হুমকি দিলেন মোজ়তবার মুখপাত্র
-
খার্গ দ্বীপে ইরানের তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা? দাবি-পাল্টা দাবির মাঝে চুপ তেহরান-ওয়াশিংটন