ইরানকে পরাস্ত করার পরে কৌশলগত ভাবে হরমুজ় ভূখণ্ডের দখল নেবে আমেরিকা! শুক্রবার রাতে এই ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউইয়র্কের গার্ডেন সিটির নাসাউ কাউন্টি পুলিশ অ্যাকাডেমিতে এক সমাবেশে ট্রাম্প বলেন, ‘‘ইরান খুব খারাপ ভাবে পরাস্ত হতে চলেছে। কাজ শেষ হলে, খুব শীঘ্রই আমি হরমুজ় প্রণালীকে আমেরিকার অংশ হিসেবে ঘোষণা করব।’’
পরে ট্রাম্প সমাজমাধ্যমেও তাঁর ওই বক্তৃতা পোস্ট করেন। ঘটনাচক্রে, শুক্রবারই ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, হরমুজ় প্রণালীর উপর ওয়াশিংটনের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং তাঁর অনুমতি ছাড়া কোনও জাহাজকে সেখানে চলাচল করতে দেওয়া হবে না! হরমুজ় নিয়ে ট্রাম্পের দাবি শনিবার উড়িয়ে দিয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েসকিয়ানের সরকার। সে দেশের উপবিদেশমন্ত্রী কাজ়েম ঘারিবাবাদি বলেন, ‘‘হরমুজ় প্রণালী ইরানের ছিল, ইরানেরই থাকবে।’’ গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে মার্কিন সেনার অপারেশন এপিক ফিউরি শুরুর পরে তাঁরা যে হরমু়জ় প্রণালীতে জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ করে দিয়েছিলেন, সে কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ‘‘শুধু মাত্র ইরানের নির্দেশেই হরমুজ় বন্ধ ও খোলা হবে।’’
আরও পড়ুন:
পারস্য উপসাগরকে ওমান উপসাগর এবং আরব সাগরের সঙ্গে যুক্ত করা ওই আন্তর্জাতিক জলপথকে আমেরিকার অংশ বানানোর যে দাবি ট্রাম্প করেছেন, তারও কড়া সমালোচনা করেন কাজ়েম। এক্স পোস্টে তিনি লিখেছেন, ‘‘সমাজমাধ্যমে পোস্ট করে ভুখণ্ড দখল করা যায় না। সমাবেশে বক্তৃতা করেও নয়। এক বার এবং চিরতরে, বাস্তবতাকে মেনে নিন যে, এ পর্যন্ত আপনি কৌশলগত ও গুরুতর পরাজয়ের শিকার হয়েছেন। যতক্ষণ না আপনি পরাজয়ের বাস্তবতা মেনে নেবেন এবং কল্পনাপ্রসূত ভ্রান্ত ধারণা ত্যাগ করবেন, ইরানে অবরোধের নিষ্ফল চেষ্টা করেই যাবেন।’’ নিউ ইয়র্কের সমাবেশে শুক্রবার ট্রাম্প ইরানের পরমাণু অস্ত্র নির্মাণের উদ্যোগ ঠেকানোর বিনিময়ে আমেরিকার নাগরিকদের পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধি মেনে নেওয়ার আবেদন জানিয়েছেন। কাজ়েমের দাবি, ট্রাম্পের ওই আর্জিতেই স্পষ্ট যে যুদ্ধে পেন্টাগন এখন ব্যাকফুটে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
- আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
- শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
-
২০:০৬
মার্কিন ভোটের পরেই ভারত-সহ চার দেশের জন্য হরমুজ় প্রণালী খুলল ইরান! হুমকি পশ্চিম এশিয়ায় ট্রাম্পের বন্ধুদের -
‘১০ মিনিটে ধ্বংস করতে পারি’! মোজতবার সতর্কবার্তার পর ইরানকে পাল্টা হুঁশিয়ারি ট্রাম্পের, বলে দিলেন সম্ভাব্য লক্ষ্যবস্তুও
-
দু’দশক পরে ইরাক থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করছে আমেরিকা! ইরানের বিরুদ্ধে অভিযানের আগে নতুন কৌশল?
-
আমেরিকা আবার হামলা শুরু করলে যুদ্ধ ছড়াবে ভারত মহাসাগরে! ট্রাম্পকে হুমকি দিলেন মোজ়তবার মুখপাত্র
-
খার্গ দ্বীপে ইরানের তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা? দাবি-পাল্টা দাবির মাঝে চুপ তেহরান-ওয়াশিংটন