ভারত মহাসাগরের উপর শ্রীলঙ্কা উপকূলে ইরানের জাহাজের উপর ‘হামলা’ ডুবোজাহাজ (সাবমেরিন)-এর। সংবাদসংস্থা রয়টার্স শ্রীলঙ্কার নৌবাহিনী এবং প্রতিরক্ষা মন্ত্রককে উদ্ধৃত করে জানিয়েছে, এই ঘটনায় অন্তত ১০১ জন নিখোঁজ। আহত হয়েছেন ৭৮ জন। তবে ডুবন্ত জাহাজ থেকে ৩২ জনকে উদ্ধার করেছে শ্রীলঙ্কার সেনা। এটি নিছকই দুর্ঘটনা, না কি হামলার ঘটনা, তা নিয়ে অবশ্য এখনও স্পষ্ট করে কিছু জানায়নি কলম্বো।
সংবাদসংস্থা পিটিআই-এর একটি প্রতিবেদনে শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী বিজিতা হেরাথকে উদ্ধৃত করে বলা হয়েছে, ইরানের জাহাজটিতে ১৮০ জন ছিলেন। শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী বুধবার পার্লামেন্টে জানান, সে দেশের দক্ষিণ দিকের বন্দর শহর গল থেকে ৪০ নটিক্যাল মাইল দূরে ছিল জাহাজটি। ডুবন্ত জাহাজটি থেকে ভোর ৫টা ৮ মিনিটে সাহায্য চেয়ে বার্তা পাঠানো হয় শ্রীলঙ্কার সেনাকে। ইরানের নৌবাহিনীর ওই জাহাজটির নাম ‘আইআরআইএস ডেনা’।
সংবাদসংস্থা এপি শ্রীলঙ্কার শীর্ষপর্যায়ের এক আধিকারিককে উদ্ধৃত করে জানিয়েছে, ইরানের নৌবাহিনীর ডুবন্ত ওই জাহাজ থেকে ৩২ জনকে উদ্ধার করা হয়েছে। দ্বীপরাষ্ট্রটির স্বাস্থ্য আধিকারিক অনিল জাসিংহে জানিয়েছেন, তাঁদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক। অল্পবিস্তর চোট-আঘাত নিয়ে বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন। সংবাদসংস্থা রয়টার্স শ্রীলঙ্কার নৌসেনার মুখপাত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, জাহাজে থাকা বাকিদের খোঁজে তল্লাশি এবং উদ্ধারকাজ শুরু হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
- আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
- শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
-
২০:০৬
মার্কিন ভোটের পরেই ভারত-সহ চার দেশের জন্য হরমুজ় প্রণালী খুলল ইরান! হুমকি পশ্চিম এশিয়ায় ট্রাম্পের বন্ধুদের -
‘১০ মিনিটে ধ্বংস করতে পারি’! মোজতবার সতর্কবার্তার পর ইরানকে পাল্টা হুঁশিয়ারি ট্রাম্পের, বলে দিলেন সম্ভাব্য লক্ষ্যবস্তুও
-
দু’দশক পরে ইরাক থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করছে আমেরিকা! ইরানের বিরুদ্ধে অভিযানের আগে নতুন কৌশল?
-
আমেরিকা আবার হামলা শুরু করলে যুদ্ধ ছড়াবে ভারত মহাসাগরে! ট্রাম্পকে হুমকি দিলেন মোজ়তবার মুখপাত্র
-
খার্গ দ্বীপে ইরানের তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা? দাবি-পাল্টা দাবির মাঝে চুপ তেহরান-ওয়াশিংটন