Advertisement
E-Paper

দেবীপক্ষের দ্বিতীয় সপ্তাহে লটারি কেটে কাদের হাতে চাঁদ আসতে পারে? লটারি থেকে দূরে থাকাই শুভ হবে কাদের জন্য?

পুজোয় বন্ধু এবং পরিবারের সঙ্গে আড্ডা, হুল্লোড়, খাওয়াদাওয়া প্রভৃতিতে মেতে থাকি আমরা। এ সবের জন্য প্রয়োজন টাকার। সেই বাড়তি টাকার জোগান লটারি দিতে পারে।

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৬ ১৬:৪৬

—প্রতীকী ছবি।

চলছে পুজোর সপ্তাহ। এই সময় প্রায় সকল বাঙালি হিন্দুরই থাকে নানা পরিকল্পনা। বন্ধু এবং পরিবারের সঙ্গে আড্ডা, হুল্লোড়, খাওয়াদাওয়া প্রভৃতিতে মেতে থাকি আমরা। এ সবের জন্য প্রয়োজন টাকার। সেই বাড়তি টাকার জোগান লটারি দিতে পারে। দেবীপক্ষের দ্বিতীয় সপ্তাহে লটারি কেটে কোন কোন রাশির ভাগ্যে বদল আসতে পারে, জেনে নিন।

মেষ– মেষ রাশির জাতকদের এই সপ্তাহটা আর্থিক দিকে ভাল দেখা যাচ্ছে না। তাই লটারির কথা ভাবতে যাবেন না।

বৃষ- বৃষ রাশির জাতক-জাতিকাদের এই সপ্তাহে আয়-ব্যয়ের সমতা খুব ভাল থাকবে। তাই লটারি কাটতে পারেন।

মিথুন– আর্থিক দিকে মিথুন রাশির জাতক-জাতিকাদের এই সপ্তাহের প্রথম ভাগটা খুবই ভাল দেখা যাচ্ছে। তবে, শেষের দিকে লটারি কাটতে যাবেন না।

কর্কট– কর্কট রাশির ব্যক্তিদের ক্ষেত্রে এই সপ্তাহে খরচের থেকে আয় বেশি হতে পারে। তাই লটারির দিকে এগোতে পারেন।

সিংহ– সিংহ রাশির জাতক-জাতিকারা এই সপ্তাহে বেশি অঙ্কের লটারির টিকিট কেটে দেখতে পারেন।

কন্যা– কন্যা রাশির জাতক-জাতিকারা যতটা সম্ভব সপ্তাহের মধ্য ভাগের দিকে লটারি কেটে ফেলুন, শুরুর ভাগে এবং শেষের দিকে লটারি কাটতে যাবেন না।

তুলা– তুলা রাশির জাতক-জাতিকারা যদি লটারির টিকিট কাটতে ইচ্ছুক থাকেন, তা হলে খুব কম অঙ্কের টিকিট কাটতে পারেন, সপ্তাহের শেষে।

বৃশ্চিক– বৃশ্চিক রাশির জন্য এই সপ্তাহটি খুব অনুকূল থাকবে। তাই লটারির টিকিট কাটতে পারেন, যে কোনও অঙ্কের।

ধনু– এই সপ্তাহে ধনু রাশির জাতক-জাতিকাদের টাকা-পয়সার লেনদেন নিয়ে ভাবতে হবে না, তাই লটারির টিকিট কাটতেই পারেন।

মকর– মকর রাশির জাতক-জাতিকারা একটু বুঝে তবেই লটারির দিকে এগোবেন। অর্থ ব্যয় লক্ষ্য করা যাচ্ছে।

কুম্ভ– কুম্ভ রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটা মধ্যম প্রকৃতির থাকবে। কিন্তু, প্রাপ্তিযোগ দেখা যাচ্ছে।

মীন– মীন রাশির জাতক-জাতিকারা এই সপ্তাহের শুরুতে লটারির দিকে এগোবেন না, সপ্তাহের মধ্য থেকে শেষ ভাগ পর্যন্ত চেষ্টা করে দেখতে পারেন।

(লটারি কেনা ব্যক্তিগত বিষয়। এতে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। আনন্দবাজার ডট কম কাউকে লটারি কেনার বিষয়ে উৎসাহ প্রদান করে না।)

Lottery Horoscope Lottery Prize Astrological Prediction Durga Puja

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy