Advertisement
E-Paper

ব্যস্ত থাকেন পড়াশোনা নিয়ে, বিভাগীয় অনুষ্ঠানে নেচে ঝড় তুললেন আইআইটি বোম্বের অধ্যাপিকা! ভাইরাল ভিডিয়ো

ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিয়োয় দেখা দিয়েছে, আইআইটি বোম্বের রসায়ন বিভাগের বিভাগীয় অনুষ্ঠান উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। আর সেই অনুষ্ঠানে নাচছেন বিভাগীয় প্রধান রুচি আনন্দ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬ ১৮:০৮
IIT Bombay professor’s dance video grab attention, Internet praises

ছবি: ইনস্টাগ্রাম।

সমাজমাধ্যমে ঝড় তুলল আইআইটি (ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি) বোম্বের একটি বিভাগীয় অনুষ্ঠানে এক অধ্যাপিকার সাবলীল নৃত্যশৈলী। ভাইরাল হয়েছে ওই অধ্যাপিকার নাচের সেই ভিডিয়ো। ভাইরালও হয়েছে। ভিডিয়োটি শিক্ষক জীবনের এমন এক দিক তুলে ধরেছে, যা সাধারণত সহজে দেখা যায় না। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিয়োয় দেখা দিয়েছে, আইআইটি বোম্বের রসায়ন বিভাগের বিভাগীয় অনুষ্ঠান উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। আর সেই অনুষ্ঠানে নাচছেন বিভাগীয় প্রধান রুচি আনন্দ। ভারতীয় ঐতিহ্যবাহী পোশাকে রুচিকে ২০১৮ সালের চলচ্চিত্র ‘পদ্মাবত’-এর ‘নয়নওয়ালে নে’ গানের তালে নাচতে দেখা যায়। অধ্যাপিকার নাচে হাতের সূক্ষ্ম মুদ্রা এবং মুখভঙ্গির মাধ্যমে গানের কোমল ছন্দের চমৎকার প্রতিফলন ঘটতে দেখা যায়। হাততালির বন্যা বয়ে যায় পড়ুয়াদের মধ্যে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভিডিয়োটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই অনেকেই আইআইটির অধ্যাপিকার নাচের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।

রুচি আইআইটি কানপুরের প্রাক্তনী। আমেরিকার কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন। এক জন বিজ্ঞানী এবং শিক্ষাবিদ হিসেবে তাঁর পেশাগত জীবনের বড় একটি অংশ জুড়ে রয়েছে গবেষণা, পাঠদান এবং জ্ঞানচর্চা। তবে নাচের ভিডিয়ো তাঁর আগ্রহের আর একটি দিকও তুলে ধরেছে।

আইআইটি অধ্যাপিকার নাচের ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘প্রশান্ত.সিংহ’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকেই ভাল ভাল মন্তব্য করেছেন। অধ্যাপিকা আনন্দের নৃত্যশৈলীর ভূয়সী প্রশংসা করেছেন তাঁরা। পাশাপাশি জানিয়েছেন, পেশাগত ব্যস্ততা সত্ত্বেও রুচি যে ভাবে নিজের শখ জিইয়ে রেখেছেন তা প্রশংসনীয়।

Viral Video IIT Bombay Dance Video

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy