বৈদ্যুতিন সামগ্রীর দোকানে রোবটকে দেখে ধাক্কা মেরেছিলেন এক যুবক। পর ক্ষণেই যুবকের উপর পাল্টা লাথি চালাল যন্ত্রমানবটি। ঘটনাটি রাশিয়ার বলে দাবি। সেই ঘটনা সংক্রান্ত একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। সমাজমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে অদ্ভুত ঘটনাটি। আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োয় বৈদ্যুতিন সামগ্রীর দোকানে থাকা একটি রোবটের দিকে এগিয়ে যেতে দেখা যায় যুবককে। রোবটটির বুকের কাছে ধাক্কাও মারেন ওই যুবক। এর কয়েক সেকেন্ডের মধ্যেই ঘটে যায় অদ্ভুত ঘটনা। যন্ত্রটি তার একটি পা ওই ব্যক্তির দিকে বাড়িয়ে দেয়, যা দেখে মনে হয় যেন সেটি তাঁকে লাথি মারার চেষ্টা করছে। রোবটটির এই আকস্মিক ভঙ্গি দেখে আশপাশের মানুষজনও অবাক হয়ে যান। এর পর রোবটটি তেড়ে গিয়ে যুবককে সত্যি সত্যিই লাথি মারার চেষ্টা করে। সরে যান যুবক। দোকানে থাকা অন্য দু’জন এসে রোবটটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। দাবি, ওই ঘটনার পরেও রোবটটি নড়াচড়া করতে থাকে এবং তাকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ায় শেষ পর্যন্ত সেটিকে বন্ধ করে দেওয়া হয়।
আরও পড়ুন:
-
হড়পা বানে বাইক-সহ ভেসে যাচ্ছিলেন যুবক! গাড়ি থেকে ওড়না ছুড়ে প্রাণ বাঁচালেন নববধূ, ভাইরাল ভিডিয়োয় প্রশংসার ঝড়
-
এক পায়ে লাফিয়ে স্কুলে যেতে হয়! জেলাশাসক ‘কাকু’র কাছে ট্রাইসাইকেল চাইল পড়াশোনা চালিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ খুদে
-
বিমানসেবিকাকে দেখে চমকে গেলেন প্রৌঢ়, উড়ন্ত বিমানেই জড়িয়ে ধরলেন তরুণীকে! ভাইরাল ভিডিয়ো
ভাইরাল ভিডিয়োটি শেয়ার করা হয়েছে ‘বসুনা তিকলামা’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময় ও উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। অস্বাভাবিক দৃশ্যটি নিয়ে অনলাইনে প্রচুর কৌতুক ও রসিকতা চলছে। অনেক দর্শক রোবটটির প্রতিক্রিয়াকে মানুষের বিরুদ্ধে যন্ত্রের বিদ্রোহ নিয়ে তৈরি সায়েন্স-ফিকশন ছবি ‘দ্য টার্মিনেটর’-এর সঙ্গে তুলনা করছেন। ভিডিয়োটি নিয়ে অনেক প্রশ্নও উঠেছে। নেটাগরিকদের অনেকেই ভিডিয়োর সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। আবার অনেকের দাবি, রোবটটিকে কেউ দূর থেকে নিয়ন্ত্রণ করছিলেন রিমোটের সাহায্যে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘টার্মিনেটর ছবির কথা মনে পড়ে গেল। এ যেন মানুষের বিরুদ্ধে যন্ত্রের বিদ্রোহ।’’ অন্য এক জন মজা করে লিখেছেন, ‘‘মানুষের অহংবোধ রোবটকেও পাগল করে ছাড়ল।’’ তৃতীয় এক জন আবার মন্তব্য করেছেন, ‘‘ভিডিয়োটি দেখে ভয় ধরে গেল! এ ভাবে রোবট যদি সত্যিই এক দিন মানুষকে হামলা করা শুরু করে?’’
আরও পড়ুন:
-
জঙ্গলের রাস্তায় গাড়ি নিয়ে যাচ্ছিল পরিবার, হঠাৎ হাজির বুনো হাতির দল, তেড়ে এল ক্ষিপ্ত গজরাজ! ভাইরাল ভিডিয়ো
-
‘জমি দাও, নইলে...’! বৃদ্ধ বাবা-মাকে রাস্তায় ফেলে লাঠিপেটা দুই কীর্তিমান পুত্রের, ভাইরাল ভিডিয়োয় হইচই
-
চলন্ত ট্রেনে ওঠার মরিয়া চেষ্টায় পা পিছলে চাকার নীচে ঢুকে যাচ্ছিলেন যাত্রী! তার পর... ভাইরাল ভিডিয়ো