Advertisement
E-Paper

স্কুটার চালাচ্ছিলেন তরুণ, ধাক্কা মারল বিশাল ক্রেন, চাকায় পিষে গেল মাথা! ভাইরাল ভয়ঙ্কর দুর্ঘটনার ভিডিয়ো

পিছন থেকে ছুটে আসছিল একটি ক্রেন। গতির সঙ্গে ছুটে এসে সেটি স্কুটারে ধাক্কা মারে। তরুণ স্কুটার নিয়ে রাস্তার উপর পড়ে যান। ঘনায় বিপদ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২৬ ১৬:১২

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

রাস্তা দিয়ে স্কুটার নিয়ে যাচ্ছিলেন এক তরুণ। বুঝতে পারেননি খানিক পরে বিপদ তাঁর দিকে তেড়ে আসবে। কেড়ে নেবে তাঁর প্রাণ। পিছন থেকে ছুটে আসছিল একটি ক্রেন। গতির সঙ্গে ছুটে এসে সেটি স্কুটারে ধাক্কা মারে। তরুণ স্কুটার নিয়ে রাস্তার উপর পড়ে যান। ঘনায় বিপদ। তরুণের মাথার উপর ক্রেনের চাকা উঠে যায়। ভয়ঙ্কর সেই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ঘটনাটি রাজকোটের রাস্তায় ঘটেছে। স্থানীয়েরা ঘটনাস্থলে পৌঁছোনোর আগেই ক্রেনচালক যানটি রাস্তায় রেখে সেখান থেকে পালিয়ে যান। স্থানীয়েরা আপৎকালীন বিভাগে খবর দেন। তাঁরা ঘটনাস্থলে পৌঁছে তরুণকে মৃত ঘোষণা করেন। তরুণের বয়স ৩৯ বলে জানা গিয়েছে। তিনি ড্রিলিং মেশিন সারানোর কাজ করতেন। মাথায় গুরুতর আঘাত পান তিনি। সেই চোটই তাঁর প্রাণ কেড়ে নিয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। পুলিশ ক্রেনচালকের সন্ধানে তল্লাশি চালাচ্ছে। তরুণের দেহকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, সকালের ব্যস্ত রাস্তা। ছুটে চলেছে একের পর এক গাড়ি। রাস্তার ধার ধরে স্কুটার নিয়ে এগিয়ে এলেন এক তরুণ। কোনও কারণে তিনি স্কুটারটা নিয়ে রাস্তার ধারেই দাঁড়িয়ে পড়লেন। পিছন থেকে ছুটে আসছিল একটি ক্রেন। স্কুটারটিকে দেখেও ক্রেনচালক গতি কমালেন না। এমনকি গতিপথও বদলালেন না। সোজা এসে স্কুটারটিকে ধাক্কা মারল ক্রেন। তরুণ স্কুটার নিয়ে রাস্তার উপর উল্টে পড়লেন। ক্রেনের চাকাটি তরুণের মাথার উপর উঠে গেল। এক পথচারী সে দৃশ্য দেখে চিৎকার করে উঠলেন। ক্রেনচালক বুঝতে পারলেন তাঁর দ্বারা মারাত্মক ভুল কাজ হয়ে গিয়েছে। তিনি ক্রেনটিকে পুনরায় পিছিয়ে নিয়ে গেলেন। তাতে তরুণের মাথায় আবারও আঘাত লাগল। রাস্তা রক্তে ভরে গেল। পথচারীরা ধীরে ধীরে ক্রেনটির কাছে যাওয়া শুরু করলেন। ক্রেনচালক ক্রেন থেকে নেমে রাস্তার অন্য দিকে হাঁটতে লাগলেন।

‘নেক্সটমিনিটনিউজ়৭’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রায় ২৬ হাজার বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। প্রতিক্রিয়া এবং মন্তব্যের ঝড় উঠেছে। নেটাগরিকেরা ভিডিয়োটি দেখে আতঙ্কিত। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘ক্রেনচালকের কঠিন শাস্তির দাবি জানাচ্ছি।’’ অপর এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘আজ রাতে আর ঘুম হবে না।’’

Viral Video Road Accident Rajkot Crane Crash

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy