রামলীলার অনুষ্ঠান মঞ্চে অদ্ভুত নাচ কলাকুশলীদের! সমাজমাধ্যমে সম্প্রতি প্রকাশ্যে আসা তেমনই একটি ভিডিয়ো বিতর্কের জন্ম দিয়েছে। ভিডিয়োয় রামলীলা অনুষ্ঠানের সময় মঞ্চে উপস্থিত শিল্পীদের জনপ্রিয় হিন্দি গানের ছন্দে নাচতে দেখা যায়। গানটি শুরু হতেই মঞ্চে থাকা সমস্ত চরিত্র, যেমন রাবণের সেনা এবং রামের সেনার পোশাকে থাকা কলাকুশলীরা একত্রে নাচতে শুরু করেন অদ্ভুত ভাবে। দাবি করা হচ্ছে, ঘটনাটি হরিয়ানার করনালের। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি মঞ্চে রামলীলা পরিবেশন করা হচ্ছে। দেখার জন্য ভিড় জমিয়েছেন দর্শক। শুরুতে পরিবেশ শান্ত এবং ভক্তিপূর্ণ মনে হলেও, পরের মুহূর্তেই জনপ্রিয় হিন্দি গান বেজে ওঠে। মঞ্চে থাকা সমস্ত শিল্পী সেই গানের তালে নাচতে শুরু করেন, যা পুরো পরিবেশকেই বদলে দেয়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি সমাজমাধ্যমে শেয়ার করা হয়েছে ‘সাগর_বরসাত_কেএসপি_০১’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। প্রতিক্রিয়া এবং মন্তব্যের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। ভিডিয়োটি দেখে অসন্তোষও প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। আবার কেউ কেউ একে বিনোদনের একটি ভাল মাধ্যম হিসেবে অভিহিত করে নাচের স্বপক্ষে যুক্তি দিয়েছেন। সব মিলিয়ে ভাইরাল ভিডিয়োটি ঘিরে জোর আলোচনা শুরু হয়েছে।