Advertisement
E-Paper

বিয়ের অনুষ্ঠানে দুর্দান্ত নাচ কনের! দেখে বিস্মিত আত্মীয়েরা, ‘বরের কী হবে?’ ভিডিয়ো দেখে প্রশ্ন নেটপাড়ার

ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে, কনে তাঁর বন্ধু-আত্মীয়স্বজনদের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন। হঠাৎই ‘মেরে সাইয়াঁ সুপারস্টার’ গানটি বেজে ওঠে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৬ ১৫:৩২
Video shows bride dances energetically after groom arrives

ছবি: ইনস্টাগ্রাম।

বিয়ের অনুষ্ঠানে রীতি মেনে কনের আনুষ্ঠানিক প্রবেশ অনেকেই দেখেছেন। তখন সবার নজর থাকে তাঁর দিকেই। কিন্তু, যদি এমন হয় যে কনের প্রবেশের সময় হঠাৎ কোনও গান বেজে উঠল আর তিনি নাচতে শুরু করে দিলেন? সমাজমাধ্যমে তেমনই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে, কনে তাঁর বন্ধু-আত্মীয়স্বজনদের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন। হঠাৎই ‘মেরে সাইয়াঁ সুপারস্টার’ গানটি বেজে ওঠে। আর, গান শুনেই নাচতে শুরু করে দিলেন কনে, যা দেখে উপস্থিত সবাই হতবাক হয়ে যান। এর পর হাত-পা নাড়িয়ে নাচের জাদুতে সবাইকে মুগ্ধ করেন ওই তরুণী। তাঁর প্রাণবন্ত অভিব্যক্তি আর নাচের ভঙ্গি দেখে উপস্থিত মানুষজন বিস্মিত হয়ে যান। ভিডিয়োটি দেখলে মনে হয়, যেন কনে ওই মুহূর্তটির জন্যই অপেক্ষা করে ছিলেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ভিআইপি.ওয়েডিং.ভিডিয়ো’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকেই মজার মজার মন্তব্য করেছেন। অনেকে আবার কনের নাচের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘খুব সুন্দর। প্রাণবন্ত নাচ।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘এই শক্তির উৎস কী? কেউ তাঁকে থামাচ্ছেন না কেন?’’ তৃতীয় এক জন আবার মজা করে লিখেছেন, ‘‘এই নাচ দেখে বরের কী হবে?’’

Viral Video Wedding Viral Instagram Viral

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy