Advertisement
E-Paper

দেশি বনাম বিদেশি! পথকুকুরের মার খেয়ে লেজ গুটিয়ে পালাল জার্মান শেফার্ড, ভাইরাল ভিডিয়োয় হাসির রোল

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তার মাঝখানে মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে একটি জার্মান শেফার্ড এবং একটি পথকুকুর। শুরুতে একে অপরের দিকে তাকিয়ে তারা গর্জন করতে থাকে। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৬ ১৩:৪৯
Video shows fight between a local dog and a German Shepherd, internet reacts

ছবি: এক্স থেকে নেওয়া।

বিদেশি জাতের দামি ও নামী কুকুরদের দাপুটে চালচলন নিয়ে হয়তো অনেক গল্প শুনেছেন। অনেকে তা দেখেছেনও। কিন্তু সাহসিকতা আর নিজের এলাকায় আধিপত্য বিস্তারের ক্ষেত্রে দেশি কুকুরদের কোনও জুড়ি নেই। তেমনই এক চমকপ্রদ ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে একটি বিশাল জার্মান শেফার্ড এবং একটি সাধারণ পথকুকুরকে তীব্র লড়াই করতে দেখা গিয়েছে। জার্মান শেফার্ডের শক্তি এবং আগ্রাসী স্বভাবের কারণে অনেকেই সেগুলিকে বিপজ্জনক মনে করেন। কিন্তু লড়াইয়ের ফলাফল অবাক করে দিয়েছে নেটাগরিকদের। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তার মাঝখানে মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে একটি জার্মান শেফার্ড এবং একটি পথকুকুর। শুরুতে একে অপরের দিকে তাকিয়ে তারা গর্জন করতে থাকে। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এর পর লড়াই বাধে তাদের মধ্যে। জার্মান শেফার্ডটি তার বিশাল শরীর ও দাপট দেখিয়ে পথকুকুরটিকে ভয় দেখানোর চেষ্টা করে। কিন্তু নিজের এলাকায় দাঁড়িয়ে থাকা পথকুকুরটি এক চুলও পিছু হটতে রাজি ছিল না। জার্মান শেফার্ড আক্রমণ করার চেষ্টা করতেই পথকুকুরটি তার সহজাত টিকে থাকার দক্ষতা কাজে লাগায়। বিন্দুমাত্র ভয় না পেয়ে সে জার্মান শেফার্ডটির উপর ঝাঁপিয়ে পড়ে। ঘাড় কামড়ে ধরে এমন এক ঝাঁকুনি দেয় যে জার্মান শেফার্ডটি হকচকিয়ে যায়। পথকুকুরের তীব্র আগ্রাসন এবং সাহসের সামনে পরাস্ত হয় জার্মান শেফার্ডটি। যে মুহূর্তে পথকুকুরটির কামড় কিছুটা ঢিলে হয়, তখনই জার্মান শেফার্ডটি প্রাণ বাঁচাতে লেজ গুটিয়ে সেখান থেকে দৌড়ে পালায়। একাই এই লড়াইয়ে জিতে দেশি কুকুরটি প্রমাণ করে দেয় যে নিজের এলাকায় সে-ই আসল রাজা! আশপাশের অনেকেই নিজেদের ফোনে দুই কুকুরের লড়াইয়ের ভিডিয়ো ক্যামেরাবন্দি করেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি শেয়ার করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার মজার মজার মন্তব্য করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘শুধু বাহ্যিক দাপট দেখালেই হয় না, আসল সাহস প্রয়োজন। দেশি কুকুরদের কখনওই হালকা ভাবে নেওয়ার ভুল করবেন না।’’

Viral Video dog squad German Shepherd

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy