Advertisement
E-Paper

মাটির উনুনে বাসা গোখরো পরিবারের! খোঁচা দিতেই কিলবিল করে বেরিয়ে এল সর্পকুল, প্রকাশ্যে ভয় ধরানো ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, গ্রামের পরিবেশে একটি মাটির উনুনকে ঘিরে দাঁড়িয়ে রয়েছেন কয়েক জন গ্রামবাসী। তাঁদের মধ্যে এক যুবকের হাতে একটি খুন্তি। সেই খুন্তি দিয়ে মাটির উনুনে একটি গর্তে খোঁচা মারছেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৬ ১৬:৩৬
Video shows lots of cobra living inside a clay oven, rescued safely

ছবি: এক্স থেকে নেওয়া।

সাপ দেখে ভয় পান না, পৃথিবীতে এমন মানুষ কমই রয়েছেন। আর সেই সাপ যদি হয় গোখরোর মতো বিষধর, তা হলে তো কথায় নেই। সমাজমাধ্যমে সেই গোখরো সাপেরই একটি ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি মাটির উনুনের ভিতর বাসা বেঁধেছে একটি বিশাল গোখরো। আর সেখান থেকে কিলবিল করে বেরিয়ে আসছে তার ছানারা। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। আতঙ্ক ছড়িয়েছে নেটপাড়ায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, গ্রামের পরিবেশে একটি মাটির উনুনকে ঘিরে দাঁড়িয়ে রয়েছেন কয়েক জন গ্রামবাসী। তাঁদের মধ্যে এক যুবকের হাতে একটি খুন্তি। সেই খুন্তি দিয়ে মাটির উনুনে একটি গর্তে খোঁচা মারছেন তিনি। বেশ কয়েক বার খোঁচা দিতেই সেখান থেকে মুখ বার করে একটি ভয়ঙ্কর গোখরো। আরও বার কয়েক খোঁচা দেওয়ার পর গর্ত থেকে বেরিয়ে আসতে থাকে গোখরোর পুরো বংশ। কিলবিল করতে থাকে ছোট ছোট গোখরো ছানাগুলি। এর পর ওই যুবক ছোট ছোট গোখরোগুলির লেজ ধরে একটি বালতিতে ভরতে শুরু করেন। রাগে ফোঁস ফোঁস করতে থাকে বড় সাপটি। এর পর সব সাপগুলিকে ধরে একটি বস্তায় পুরে দেন তিনি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি সমাজমাধ্যমে শেয়ার করা হয়েছে ‘নির্মোহী’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘কী ভয়ঙ্কর দৃশ্য। দেখে বুক কেঁপে উঠল।’’

Viral Video Snake Viral Video Cobra

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy