Advertisement
E-Paper

‘দশমী’র আগে টাইমস স্কোয়্যারে নীল-সাদা ঝড়! মেসি নয়, অন্য তারকার ছবি নিয়ে উচ্ছ্বাসে সমর্থকেরা

ফিফা আয়োজিত ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল ম্যাচ খেলা হবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। তার আগে, শনিবার রাতে নিউ ইয়র্কের টাইমস স্কোয়্যারে ভিড় জমালেন আর্জেন্টিনার সমর্থকেরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ জুলাই ২০২৬ ১৪:০১
argentina fans

ছবি: রয়টার্স।

রবিবার রাতে ফুটবল মহোৎসবের ‘দশমী’। ‘যুদ্ধে’ নামবে আর্জেন্টিনা আর স্পেনের ফুটবলারেরা। খেলার ফলাফল কী হতে চলেছে, ’২৬-এর বিশ্বকাপ কার হাতে উঠবে, জানার জন্য মুখিয়ে গোটা বিশ্ব। আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে উন্মাদনার শেষ নেই। দ্বিতীয় বারের জন্য তাঁদের ‘গোট’-এর হাতে বিশ্বকাপ দেখতে চান তাঁরা। অন্য দিকে স্পেনের ইয়ামাল খেলতে নামবেন তাঁর ‘আইডল’-এর বিরুদ্ধে।

ফিফা আয়োজিত ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল ম্যাচ খেলা হবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। তার আগে, শনিবার রাতে নিউ ইয়র্কের টাইমস স্কোয়্যারে ভিড় জমালেন আর্জেন্টিনার সমর্থকেরা। নীল-সাদায় ঢেকে গেল নিউ ইয়র্কের রাস্তা। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, টাইমস স্কোয়্যারে আর্জেন্টিনার সমর্থকদের জোয়ার। বেশির ভাগেরই পরনে রয়েছে নীল-সাদা রঙের জার্সি। কেউ নাচছেন, কেউ লাফাচ্ছেন, কেউ আবার দাঁড়িয়ে আর্জেন্টিনার পতাকা নাড়াচ্ছেন। লম্বা সেই রাস্তার যে দিকে চোখ যায়, সে দিকেই দাঁড়িয়ে আর্জেন্টিনার সমর্থকেরা। তবে বেশির ভাগের হাতেই দেখা গিয়েছে মারাদোনার ছবি। পরনে এলএম১০-এর ১০ নম্বর লেখা জার্সি থাকলেও, হাতে ছিল মারাদোনার ছবি। চতুর্থ বারের জন্য বিশ্বকাপ জোতার দোরগোড়ায় এসে উচ্ছাসে মেতেছেন নীল-সাদার সমর্থকেরা। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘এসবেইনস্পোর্টস’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রায় দু’লক্ষ ২৮ হাজার বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। মন্তব্য এবং প্রতিক্রিয়ার ঝড় উঠেছে। বিশ্বের নানা প্রান্ত থেকে মেসিপ্রেমীরা আর্জেন্টিনার সমর্থনে বিভিন্ন মন্তব্য করেছেন।

সংক্ষেপে
  • ১৬ বছর পর আবার বিশ্বকাপ জিতল স্পেন। রবিবার নিউ জার্সিতে শুরু থেকে শেষ পর্যন্ত দাপটের সঙ্গে খেলে আর্জেন্টিনাকে হারিয়েছে তারা।
  • বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়েছে স্পেন। প্রতিযোগিতা শেষে চার পুরস্কার গেল কাদের ঝুলিতে?
  • লিয়োনেল মেসি থাকার পরেও শেষরক্ষা হল না আর্জেন্টিনার। স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালে হারতে হল। মেসিদের হারের পাঁচ কারণ কী কী?
Football World Cup 2026 Viral Video Argentina times square new york Diego Maradona Lionel Messi Viral Story

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy