Advertisement
E-Paper

অফিসের পার্টিতে তরুণীর উদ্দাম নাচ! দেখে নাচতে বাধ্য হলেন সহকর্মীরাও, ভাইরাল ভিডিয়োয় প্রশংসার ঝড়

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, নীল এবং সবুজ রঙের একটি সুন্দর চুড়িদার পরে অফিসে নাচছেন এক তরুণী। কোমর দোলাচ্ছেন বলিউড ছবি ‘ইশকজ়াদে’র গান ‘ঝল্লা ওয়াল্লা’য়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৬ ১৫:৪৩
Video shows woman employee dancing gracefully in office Diwali party

ছবি: ইনস্টাগ্রাম।

দীপাবলির আগে অফিসে পার্টি। আমোদপ্রমোদের আয়োজন। সেখানেই নেচে আগুন ঝরালেন এক তরুণী কর্মী। চণ্ডীগড়ের ওই তরুণী কর্মীর অফিসের মধ্যে ‘ঝল্লা ওয়াল্লা’ গানে স্বতঃস্ফূর্ত দীপাবলি নাচ এখন ভাইরাল। সমাজমাধ্যমে আলোচনার বিষয়ও হয়ে উঠেছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, নীল এবং সবুজ রঙের একটি চুড়িদার পরে অফিসে নাচছেন এক তরুণী। কোমর দোলাচ্ছেন বলিউড ছবি ‘ইশকজ়াদে’র গান ‘ঝল্লা ওয়াল্লা’য়। তরুণীর নাচের সময় সহকর্মীরা তাঁকে উৎসাহ জোগান। কেউ কেউ তাঁর সঙ্গে নাচে যোগ দেন। আবার কেউ কেউ মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

চণ্ডীগড়ের ওই তরুণী কর্মীর নাম ওশিন পাণ্ড্য। ইনস্টাগ্রামে তিনি নিজেই ভিডিয়োটি শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘‘অফিসের দীপাবলি পার্টিতে একটা নাচ তো হতেই হবে।’’ ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন তরুণী নাচের সেই ভি়ডিয়ো। ব্যাপক প্রশংসাও কুড়িয়েছে। প্রায় দু’কোটি বার দেখা হয়েছে ভিডিয়োটি। নেটাগরিকেরা ওশিনের সাবলীল নাচের ভঙ্গি, উৎসবের উপযোগী পোশাক এবং প্রাণখোলা হাসির ভূয়সী প্রশংসা করেছেন।

Viral Video Corporate Diwali

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy